বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যেই মানুষ নতুন আশার আলো দেখছে। তিনি বলেন, যেখানেই তারেক রহমান যাচ্ছেন, সেখানেই মানুষের ঢল নামছে। ময়মনসিংহে লক্ষাধিক মানুষের সমাবেশ হয়েছে। কারণ মানুষ তার মধ্যে নতুন নেতৃত্বের আশা খুঁজে পাচ্ছে।
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে পুলিশ।
ঢাকার উত্তরার দীর্ঘদিনের জলাবদ্ধতা, পানি ও গ্যাস সংকট সমস্যার সমাধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আশ্বাস দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক বিজয়ী হলে সবার আগে এসব সমস্যার কার্যকর সমাধান করা হবে।
তারেক রহমান বলেন, বিএনপি মানুষের জন্য রাজনীতি করে এবং দেশ পরিচালনার বাস্তব অভিজ্ঞতা শুধু বিএনপিরই আছে। দেশের বিদ্যমান সমস্যার সমাধান করতে হলে ধানের শীষে ভোট দেওয়ার কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।
অবশেষে ময়মনসিংহ বিভাগের নির্বাচনী সমাবেশ মঞ্চে এসেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এটি নির্বাচনী প্রচারের পঞ্চম দিনে ঢাকার বাইরে তার তৃতীয় সমাবেশ।
ময়মনসিংহ জেলার ১১টি সংসদীয় আসনের মধ্যে ৮টিতে বিদ্রোহী প্রার্থী থাকায় স্থানীয় নির্বাচনী রাজনীতিতে ভিন্ন মাত্রা যুক্ত হয়েছে। দলীয় সূত্র জানায়, এই আসনের অন্তত পাঁচটিতে বিদ্রোহী প্রার্থীদের জয়লাভের সম্ভাবনা রয়েছে। তবে সমাবেশে অনেক বিদ্রোহী প্রার্থীর সমর্থক অংশ নেননি।
চট্টগ্রাম-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সারোয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। একই সঙ্গে তার প্রার্থিতা ফিরিয়ে দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন আদালত।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে দীর্ঘ ২২ বছর পর আজ ময়মনসিংহ সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই সফরে তিনি ময়মনসিংহ, গাজীপুর ও রাজধানীর উত্তরায় পৃথক তিনটি জনসভায় ভাষণ দেবেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ২৯২টি আসনে প্রার্থী দিয়েছেন। রাজধানীর গুলশানে সোমবার বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য ও কমিটির মুখপাত্র মাহদী আমীন।
রাজশাহীতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী সমাবেশ এক দিন পিছিয়ে বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। দলীয় সূত্র জানিয়েছে, আগামী ২৯ জানুয়ারি দুপুর সাড়ে ১২টায় রাজশাহী নগরীর হাজী মোহাম্মদ মহসিন সরকারি বিদ্যালয় মাঠে (ঐতিহাসিক মাদরাসা ময়দান) এই সমাবেশ অনুষ্ঠিত হবে।
দুর্নীতি, সন্ত্রাস ও মাদক নারায়ণগঞ্জ জেলার জন্য একটি বিশাল সমস্যা। এমনটাই বললেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে এসব সমস্যা নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে মা-বোনরা যেন রাস্তায় নিরাপদে চলাচল করতে পারেন, সে ব্যবস্থাও নিশ্চিত করা হবে।
সমাবেশে তারেক রহমান বলেন, বিএনপি যত পরিকল্পনার কথা বলেছে, তা বাস্তবায়ন করতে হলে দেশের দুইটি গুরুত্বপূর্ণ বিষয়ে নজর দিতে হবে। তিনি উল্লেখ করেন, অতীতে বিএনপি যেভাবে দেশ পরিচালনা করেছে, তা প্রমাণ করে যে এই দুটি বিষয়—মানুষের নিরাপত্তা এবং দুর্নীতি নিয়ন্ত্রণ একমাত্র বিএনপিই সফলভাবে করতে পারে।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনি প্রচারের অংশ হিসেবে চট্টগ্রামে যুবসম্মুখ আলোচনা সভায় শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেন। এই আলোচনা অনুষ্ঠানে তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “আমাকে ‘স্যার’ না বলে ‘ভাইয়া’ বললে ভালো লাগবে। আঙ্কেল ডাকতে পারেন, তবে সেটা খুব পছন্দ হবে না।”
দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে এসে দেশ গড়তে তরুণদের পরামর্শ নিতে চান বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রোববার ( ২৫ জানুয়ারি ) সকালে চট্টগ্রামে তরুণদের সঙ্গে আয়োজিত ‘পলিসি টক’-এ অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
এতে চট্টগ্রাম নগর এবং আশপাশের অর্ধশত কলেজ-বিশ্ববিদ্যালয়ের সাড়ে ৪শ' শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। সংলাপে তারেক রহমান শিক্ষা, কর্মসংস্থান, নারীর ক্ষমতায়ন, কৃষিসহ বিভিন্ন বিষয়ে বিএনপির পলিসি তুলে ধরেন।