| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

তারেক রহমানের চলন্ত গাড়িতে টেপ মারা খাম লাগিয়ে পালাল বাইকার

ঘটনার পাঁচ দিন পার হলেও মোটরসাইকেল ও চালককে চিহ্নিত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পুলিশ জানায়, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হলেও সেখানে স্পষ্ট কোনো ভিজ্যুয়াল না পাওয়ায় শনাক্তকরণে জটিলতা দেখা দিয়েছে।

বিস্তারিত...

শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ

শহীদ জিয়াউর রহমান একজন বীর মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার এবং বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতির অন্যতম প্রবক্তা। ১৯৫৫ সালে পাকিস্তান মিলিটারি একাডেমি থেকে কমিশনপ্রাপ্ত হয়ে তিনি সামরিক জীবনে যোগ দেন। ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধে খেমকারান সেক্টরে অসীম সাহসিকতার পরিচয় দেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং স্বাধীনতার ঘোষণা পাঠের মাধ্যমে ইতিহাসে অনন্য ভূমিকা রাখেন।

বিস্তারিত...

ছাত্রদলকে আলোচনায় বসার আহবান ইসির

ব্যালট পেপারে অনিয়ম এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে একটি রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব বিস্তারের অভিযোগ তুলেছে ছাত্রদল। এর প্রতিবাদে রোববার সকাল থেকে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে সংগঠনটি।

বিস্তারিত...

ইসির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুললেন মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় নির্বাচন কমিশনের (ইসি) কিছু কার্যক্রমের স্বচ্ছতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি অভিযোগ করেছেন, অনেক ক্ষেত্রে কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে, যা সুষ্ঠু নির্বাচনের পথে অন্তরায় হতে পারে। তবে বিদ্যমান ত্রুটিগুলো দ্রুত সমাধান করা হলে কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বিস্তারিত...

সিইসির সঙ্গে বৈঠকে মির্জা ফখরুলসহ বিএনপির প্রতিনিধিদল

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল।

বিস্তারিত...

গণতন্ত্রের সৌন্দর্যই হলো সবার কথা বলার সুযোগ: জাইমা রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান বলেছেন, “আমরা সবাই দেশের জন্য, দেশের মানুষের জন্য কথা বলছি—এটাই গণতন্ত্রের সৌন্দর্য।” তিনি বলেন, সমাজের প্রত্যেক মানুষের নিজ নিজ অবস্থান থেকে দেশের জন্য করার অনেক কিছু আছে।

বিস্তারিত...

ইসিতে আলোচনায় ছাত্রদলের প্রতিনিধি দল

ব্যালট পেপারে অনিয়ম ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব বিস্তারের অভিযোগে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পরে সংগঠনটির একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের সঙ্গে আলোচনায় বসতে ইসিতে প্রবেশ করে।

বিস্তারিত...

চট্টগ্রাম-২ আসনে বিএনপি প্রার্থী সরোয়ারের প্রার্থিতা বাতিল

চট্টগ্রাম-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১৮ জানুয়ারি) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে আপিল শুনানির শেষ দিনে তার প্রার্থিতা বাতিল করা হয়।

বিস্তারিত...

বিশ্বসেরা ফেসবুক কনটেন্ট ক্রিয়েটরদের মধ্যে তারেক রহমান

ডিজিটাল প্ল্যাটফর্মে রাজনৈতিক প্রভাবের নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ফেসবুকে কনটেন্ট তৈরি ও আলোচনার মাত্রার ভিত্তিতে বিশ্বসেরা কনটেন্ট ক্রিয়েটরদের তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি। আন্তর্জাতিক সামাজিক মাধ্যম বিশ্লেষণভিত্তিক প্রতিষ্ঠান সোশ্যাল ব্লেড প্রকাশিত সর্বশেষ তালিকায় তারেক রহমানের অবস্থান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও ওপরে।

বিস্তারিত...

দাবি আদায় না হলে রাতভর ইসি অবরুদ্ধ থাকবে: ছাত্রদল সভাপতি

রকিবুল ইসলাম অভিযোগ করেন, একটি বিশেষ রাজনৈতিক দলের দীর্ঘদিনের সচিবালয় ও নির্বাচন কমিশনে অবাধ যাতায়াত নির্বাচন প্রক্রিয়ায় অসাম্য তৈরি করছে। তিনি সতর্ক করে বলেন, কেউ যদি নির্বাচনের স্বাভাবিক প্রক্রিয়া ব্যাহত করার চেষ্টা করে, তবে তার কঠোর জবাব দেওয়া হবে।

বিস্তারিত...

জুলাই যোদ্ধাদের জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে পৃথক বিভাগ খোলা হবে : তারেক রহমান

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদ ও আহত জুলাই যোদ্ধাদের জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে একটি পৃথক বিভাগ খোলা হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিস্তারিত...

গণঅভ্যুত্থানে ক্ষতিগ্রস্তদের পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়

এর আগে শনিবার বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সঙ্গে মতবিনিময় করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর একটি সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানের আয়োজন করে ‘মায়ের ডাক’ ও ‘আমরা বিএনপি পরিবার’।

বিস্তারিত...

ইসির ভেতরে আপিল শুনানি, বাইরে ছাত্রদলের ঘেরাও কর্মসূচি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাই সংক্রান্ত রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে শেষ দিনের আপিল শুনানি আজ রোববার সকাল সাড়ে ১০টায় শুরু হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে নির্বাচন ভবনের মিলনায়তনে এই আপিল শুনানি চলছে।

বিস্তারিত...

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আজ বিকেলে সিইসির সঙ্গে বৈঠকে

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন।

বিস্তারিত...

গণতান্ত্রিক পথে বাধা সৃষ্টির চেষ্টা সফল হবে না: সালাউদ্দিন আহমদ

সালাহউদ্দিন আহমদ বলেন, শেখ হাসিনার শাসনামলে দেশ ‘মৃত্যু উপত্যকায়’ পরিণত হয়েছিল। বহু মানুষ গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছেন। তিনি আরও বলেন, শিলংয়ের বন্দিশালায় থাকা অবস্থায় অনেকেই দোয়া করেছেন—পরিবারের সদস্যদের আর কখনও দেখতে পারবেন কি না। এ ধরনের নির্যাতনের পুনরাবৃত্তি রোধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪