| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ময়মনসিংহ, গাজীপুর ও উত্তরায় আজ তারেক রহমানের নির্বাচনী জনসভা

  • আপডেট টাইম: 27-01-2026 ইং
  • 293063 বার পঠিত
ময়মনসিংহ, গাজীপুর ও উত্তরায় আজ তারেক রহমানের নির্বাচনী জনসভা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে দীর্ঘ ২২ বছর পর আজ ময়মনসিংহ সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই সফরে তিনি ময়মনসিংহ, গাজীপুর ও রাজধানীর উত্তরায় পৃথক তিনটি জনসভায় ভাষণ দেবেন।

দলীয় সূত্র জানায়, সফরসূচি অনুযায়ী মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুর ২টা ৩০ মিনিটে ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তারেক রহমান।

ময়মনসিংহের জনসভা শেষে একই দিন সন্ধ্যা ৬টায় তিনি গাজীপুর জেলা শহরের ঐতিহাসিক রাজবাড়ী মাঠে আয়োজিত জনসভায় অংশ নেবেন। এরপর সন্ধ্যা ৭টায় রাজধানীর উত্তরার আজমপুর ঈদগাহ মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত আরেকটি জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে তার।

নির্ধারিত কর্মসূচি শেষে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান গুলশানে তার বাসভবনে ফিরবেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪