বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাজনৈতিক প্রতিপক্ষকে নিয়ে কথা বললে জনগণের কোনো লাভ হয় না। বরং দেশ ও মানুষের ভাগ্য পরিবর্তনই এখন সবচেয়ে বড় লক্ষ্য। রোববার বিকেলে রাজধানীর পল্লবী ২ নম্বর ওয়ার্ডের লাল মাঠে এক নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের সাধারণ নির্বাচনের পাশাপাশি আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটে বিএনপি ‘হ্যাঁ’ ভোটের পক্ষে থাকবে।
আর মাত্র চারদিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। শেষ মুহূর্তের প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছে রাজনৈতিক দলগুলো। এরই অংশ হিসেবে ঢাকা মহানগরে বড় পরিসরে গণসংযোগের কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি।
নীলফামারী এলাকায় একটি ইপিজেড রয়েছে, এটিকে আরও বড় করার পরিকল্পনা রয়েছে বিএনপির। এর মাধ্যমে স্থানীয় মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে। পাশাপাশি যুব সমাজকে দক্ষ করে তুলতে এই এলাকায় প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে, যাতে তারা দক্ষ শ্রমিক হিসেবে গড়ে উঠতে পারে।
ঢাকা-১৭ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে নির্বাচনী গণসংযোগ করেছেন তাঁর কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
রাজধানীতে দুই দিনে মোট ১৪টি জনসভায় অংশ নেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রোববার ও সোমবার (৮ ও ৯ ফেব্রুয়ারি) এসব জনসভায় বক্তব্য দেবেন তিনি।
আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৭ ফেব্রুয়ারি) নীলফামারীতে বিএনপির নির্বাচনি জনসভায় এই হুঁশিয়ারি দেন তিনি।
নির্বাচনী জনসভায় যোগ দিতে শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১টায় হেলিকপ্টারযোগে নীলফামারী বড় মাঠে পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গত ১৬ বছর ধরে দেশে স্বৈরাচারী শাসন কেবল নিজেদের স্বার্থই দেখেছে। তিনি বলেন, “এই দেশকে নতুন করে পুনর্গঠন করা হবে।” শনিবার দুপুরে ঠাকুরগাঁওয়ে বিএনপির নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছে সেখান থেকে হেলিকপ্টারে জনসভাস্থলে পৌছান বিএনপি চেয়ারম্যান। স্থানীয় নেতাকর্মীরা জানান, ঠাকুরগাঁওয়ের উন্নয়ন নিয়ে বিএনপির মহাসচিবের একাধিক পরিকল্পনা রয়েছে। তারেক রহমানের এই সফরের মাধ্যমে সেসব পরিকল্পনা বাস্তবায়ন আরও সহজ হবে বলে তারা আশা করছেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জামায়াতে ইসলামীর সঙ্গে কোনো ঐক্য সরকার গঠন করবে না বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দলের কার্যালয়ে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৫১ দফা ও ৯টি প্রধান প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার করে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ‘সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে ইশতেহারের নাম দেওয়া হয়েছে ‘করবো কাজ, গড়বো দেশ’।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশে প্রায় চার কোটি পরিবার রয়েছে এবং তাদের প্রত্যেক পরিবারের গৃহিণীর হাতে একটি করে ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছে দিতে চান তিনি। এই কার্ডের মাধ্যমে নারীদের সরাসরি আর্থিক ও খাদ্য সহায়তা দেওয়ার পরিকল্পনার কথা জানান তিনি।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এবার বাংলাদেশ পুনর্গঠনের পালা। প্রায় ২০ কোটি মানুষের জন্য বাংলাদেশকে একটি গণতান্ত্রিক ও নিরাপদ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করাই এখন সময়ের দাবি।