| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

জামায়াত দেশকে পেছনের দিকে নিতে চায়: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াতে ইসলামী বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চায় এবং দেশকে পেছনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তিনি বলেন, ওরা এমন একটি দল, যারা আমাদের সামনের দিকে এগিয়ে যেতে বাধা দেয়। আমরা পেছনে যেতে চাই না, আমরা সামনে যেতে চাই।

বিস্তারিত...

আজ খুলনা ও যশোরে নির্বাচনি জনসভায় তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ খুলনা ও যশোর সফরে যাচ্ছেন। দীর্ঘ বিরতির পর তার এই সফরকে ঘিরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

বিস্তারিত...

ভোটার মাইগ্রেশন অস্বাভাবিক, ‘শান্তি কমিটি’ গঠনে উদ্বেগ বিএনপির

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ভোটার তালিকা ও নির্বাচন পরিচালনা নিয়ে বিভিন্ন অভিযোগ উত্থাপন করেছেন। বিশেষ করে তিনি ভোটার মাইগ্রেশন, আইনশৃঙ্খলা বাহিনীতে অপ্রাসঙ্গিক সংস্থার অন্তর্ভুক্তি এবং তথাকথিত ‘শান্তি কমিটি’ গঠন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

বিস্তারিত...

নির্বাচনী গণসংযোগে মির্জা ফখরুলের হাতে মাটির ব্যাংক ও ডিম উপহার

গণসংযোগের একপর্যায়ে এক নারী ভোটার দীর্ঘদিন ধরে সঞ্চয় করা একটি মাটির ব্যাংক মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে তুলে দেন। এ সময় তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার প্রত্যাশায় এই সামান্য সঞ্চয় তিনি উপহার দিয়েছেন।

বিস্তারিত...

আপিলও খারিজ, নির্বাচন করতে পারবেন না মুন্সী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী প্রার্থিতা ফিরে পেতে লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।

বিস্তারিত...

কিছু ছেলে আঙুল ফুলে কলাগাছ হয়ে লম্বা লম্বা কথা বলছে: মির্জা আব্বাস

শেখ হাসিনার হাত থেকে দেশ পরিত্রাণ পেয়েছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, দেশকে এখন কিছু ‘অর্বাচীন বালকদের’ হাত থেকেও রক্ষা করতে হবে।

বিস্তারিত...

জনবিচ্ছিন্ন হয়ে নির্বাচনে জয় সম্ভব নয়: তারেক রহমান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনবিচ্ছিন্ন হয়ে এই নির্বাচনে জয়ের আশা করা যাবে না। ভোটারদের কাছে পৌঁছাতে হলে মাঠে সক্রিয়ভাবে কাজ করতে হবে।

বিস্তারিত...

যারা স্বাধীনতার বিরোধিতা করেছিলো সেই দল ভোটের জন্য এসেছে: মির্জা ফখরুল

যে দল ৭১ সালে স্বাধীনতা যুদ্ধকে সমর্থন করেনি। অনেক লোককে মেরে ফেলেছে। মা-বোনদের ইজ্জত নষ্ট করেছে। তারা এখনো মাফ চাননি। তাদের হাতে তাদের হাতে দেশ নিরাপদ নয়। এমনটাই মন্তব্য করেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিস্তারিত...

গণভোটে ‘হ্যাঁ’ ভোট চাইলেন তারেক রহমান

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহবান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। জুলাই সনদের বাস্তবায়নের স্বার্থে জনগণকে এই রায়ের পক্ষে অবস্থান নেওয়ার অনুরোধ জানান তিনি।

বিস্তারিত...

সব মানুষের আত্মমর্যাদার বাংলাদেশ গড়ার আহবান তারেক রহমানের

তারেক রহমান বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতি সমাজের দায়িত্বের কথাও স্মরণ করিয়ে দিয়ে বলেন, তাদের মধ্যে অনেক গুণ রয়েছে, যা আমাদের অনেকের নেই। সামাজিক, রাজনৈতিক বা রাষ্ট্রীয় অবস্থান থেকে যদি আমরা তাদের পাশে দাঁড়াই, তাহলে বাংলাদেশ আরও প্রতিভাবান মানুষ উপস্থাপন করতে পারবে।

বিস্তারিত...

১৯ বছর পর বগুড়ায় ফিরে আবেগাপ্লুত তারেক রহমান

দীর্ঘদিন পর বগুড়াবাসীর সামনে দাঁড়িয়ে আবেগ ধরে রাখতে পারেননি তিনি। স্মৃতিচারণ করে বলেন, দেশে থাকাকালীন সময় বগুড়ার মানুষের প্রয়োজন অনুযায়ী উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের চেষ্টা করেছিলেন। শতভাগ সফল না হলেও সরকারের আইন-কানুনের মধ্যে থেকে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করা হয়েছে বলে জানান তিনি।

বিস্তারিত...

রংপুরে তারেক রহমানের জনসভা আজ

বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা জানিয়েছেন, তারেক রহমানের এই সফরকে ঘিরে দলীয়ভাবে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। জনসভায় রংপুর বিভাগের ৩১টি সংসদীয় আসনের বিএনপি প্রার্থীদের পাশাপাশি বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত থাকবেন।

বিস্তারিত...

একটি মহল নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে: তারেক রহমান

একটি মহল নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু করছে। তারা ভেতরে ভেতরে ষড়যন্ত্র করছে। কীভাবে এই নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করা যায়, কীভাবে বাধাগ্রস্ত করা যায়। এমনটাই মন্তব্য করেছেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বিস্তারিত...

রাজশাহীতে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ জানিয়েছেন, রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার সমন্বয়ে আয়োজিত এই জনসভাকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি ও উৎসাহ লক্ষ্য করা গেছে। দলীয় প্রধান মঞ্চ থেকে তিন জেলার বিএনপির মোট ১৩ জন সংসদীয় প্রার্থীকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন।

বিস্তারিত...

প্রথমবার পডকাস্টে আসছেন তারেক রহমান

প্রথমবারের মতো পডকাস্টে অংশ নিতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই পডকাস্টে তিনি আগামীর বাংলাদেশ নিয়ে তার রাজনৈতিক পরিকল্পনা, অঙ্গীকার, স্বপ্ন ও রূপকল্প তুলে ধরবেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪