ভোর থেকেই চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে দলে দলে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। কেউ কেউ আবার শনিবার রাত থেকেই পলোগ্রাউন্ড মাঠে অবস্থান নেন। দীর্ঘ ২০ বছর পর দলের চেয়ারম্যানের চট্টগ্রাম আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। পুরো এলাকা ব্যানার, ফেস্টুন ও দলীয় পোস্টারে ছেয়ে গেছে, সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে উপস্থিতির সংখ্যা।
বিএনপি চেয়ারপারসন তারেক রহমান বলেছেন, সরকারের বিভিন্ন প্রজেক্ট থাকা সত্ত্বেও সেগুলো সংগঠিত নয়। তিনি ফ্যামিলি কার্ডের মাধ্যমে এই সুবিধাগুলো এক জায়গায় আনার পরিকল্পনা জানিয়েছেন।
বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াত স্বাধীনতার বিরোধিতা করেছিলো। একাত্তরে তাদের কারণে অনেককে বাড়ি ছেড়ে চলে যেতে হয়েছিলো। তারা লুটপাটও করেছিলো। আমরা স্বাধীনতার পক্ষে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করেছি। আমরা দেশ ছেড়ে যাইনি, যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সাত জেলায় নির্বাচনী সমাবেশে অংশ নিয়েছেন। নির্বাচনী সমাবেশে তিনি ধানের শীষের পাশাপাশি বিএনপির সঙ্গে আসন সমঝোতা হওয়া প্রার্থীদের পক্ষেও ভোট চান । বিএনপি সরকার গঠন করতে পারলে খাল খনন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বেকারদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
তারেক রহমান বলেছেন, আমি এই সরকারের প্রধান ড. ইউনূসকে অনুরোধ করবো তাদের প্রটোকল তিনগুণ বাড়িয়ে দিন। বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার এলাকার আইনপুরে নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি।
বিএনপির চেয়ারম্যান বলেন, ক্ষমতায় গেলে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ, ন্যায়বিচার, সততা, মানবিকতা ও সাম্যের ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হলে সমাজে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠা সম্ভব, দেশের শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব।
একটি দল কুৎসা রটাচ্ছে। এরা মানুষের ভোট পাবে না। এরা স্বাধীনতাবিরোধী। এরা নতুন করে বলতে শুরু করেছে বাংলাদেশকে তৈরি করবে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেট জেলা ও মহানগর এবং সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত জনসভায় একথা বলেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
কানায় কানায় পূর্ণ মাদরাসা মাঠে উপস্থিত হন তারেক রহমান। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারম্যান বলেন, বিগত ১৬ বছরে উন্নয়নের নাম করে দেশের জনগণের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে।
সিলেটে থেকে আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম নির্বাচনি জনসভায় ভাষণ দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান।
য়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে নির্বাচনী প্রচারণা আজ বৃহস্পতিবার থেকে। এরই অংশ হিসেবে বিএনপি তার নির্বাচনী প্রচারণা শুরু করছে সিলেট থেকে। বিএনপি সূত্র জানিয়েছে,নির্বাচনী প্রচারণায় দলটির চেয়ারম্যান তারেক রহমান আজ সিলেটের সাত জেলা সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জে সমাবেশ করবেন।
দোয়া মাহফিলে তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী ডা. জোবায়দা রহমান। বক্তব্যে বিএনপির চেয়ারম্যান বলেন, আমরা আপনাদের জন্য রাজনীতি করি। বিএনপি যখনই দেশ পরিচালনার সুযোগ পেয়েছে, জনগণের কাছে দেওয়া কথা সাধ্যমতো রক্ষা করার চেষ্টা করেছে। ঢাকার মতো একটি শহরে কড়াইলবাসীরও যেন স্থায়ীভাবে মাথা গোঁজার ঠাঁই হয়, সেটিই আমাদের লক্ষ্য।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অতীতে যারা বাংলাদেশকে স্বীকার করেনি, তারা এখন সবচেয়ে বেশি দুষ্টামি করছে।
তিন দফা দাবিতে নির্বাচন কমিশন (ইসি) ভবন ঘেরাও কর্মসূচি চালিয়ে আসা বিএনপির অঙ্গ সংগঠন ছাত্রদল অবশেষে কর্মসূচিটি সাময়িকভাবে শেষ করার ঘোষণা দিয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এই ঘোষণা দেন।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষৎ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।