| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তরুণদের সঙ্গে মতবিনিময়ে তারেক রহমান

  • আপডেট টাইম: 25-01-2026 ইং
  • 294296 বার পঠিত
তরুণদের সঙ্গে মতবিনিময়ে তারেক রহমান

আগামীর সম্ভাবনা ও পরিকল্পনা নিয়ে তরুন প্রজন্মের সাথে মতবিনিময় করছেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৫ জানুয়ারি) সকাল ১০টা নাগাদ চট্টগ্রামের 'রেডিসন ব্লু' হোটেলে শুরু হয় এ মতবিনিময়। 

এতে চট্টগ্রাম নগর এবং আশপাশের অর্ধশত কলেজ-বিশ্ববিদ্যালয়ের সাড়ে ৪শ' শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। সংলাপে তারেক রহমান শিক্ষা, কর্মসংস্থান, নারীর ক্ষমতায়ন, কৃষিসহ বিভিন্ন বিষয়ে বিএনপির পলিসি তুলে ধরেন। 

পাশাপাশি তরুণ-তরুণীদের পরামর্শ শুনছেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন। শিক্ষার্থীদের বিকল্প কর্মসংস্থান এবং ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান।

এর আগে সিলেটে নির্বাচনি প্রচার যাত্রা শুরুর আগে তরুণদের সঙ্গে একই ধরনের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  

এরপর চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে সকাল সাড়ে ১১টায় জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান। বিকাল সাড়ে ৪টায় ফেনী পাইলট স্কুল মাঠে, সাড়ে ৫টায় কুমিল্লার চৌদ্দগ্রাম হাই স্কুল মাঠে, সন্ধ্যা ৭টায় সোয়াগাজী ডিগবাজির মাঠে, সাড়ে ৭টায় দাউদকান্দি ঈদগাঁ মাঠে এবং সবশেষ রাত সাড়ে ১১টায় কাঁচপুর বালুরমাঠে নির্বাচনি সমাবেশে বক্তব্য দেবেন তারেক রহমান। 

উল্লেখ্য, ২০০৫ সালের ৬ মে চট্টগ্রামের লালদীঘি মাঠে সর্বশেষ জনসভা করেছিলেন তারেক রহমান। সে সময় তিনি ছিলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব। এবার দলের চেয়ারম্যান হিসেবে চট্টগ্রাম সফরে এসেছেন তিনি।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪