| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নির্বাচিত হলে দুর্নীতি দমনের প্রতিশ্রুতি তারেক রহমানের

  • আপডেট টাইম: 25-01-2026 ইং
  • 294232 বার পঠিত
নির্বাচিত হলে দুর্নীতি দমনের প্রতিশ্রুতি তারেক রহমানের

ক্ষমতায় গেলে যেকোনো মূল্যে দুর্নীতির টুঁটি চেপে ধরবে বিএনপি। অঙ্গীকার দিলেন দলটির চেয়ারপারসন তারেক রহমান। রোববার (২৫ জানুয়ারি) চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে নির্বাচনি মহাসমাবেশে তিনি এ অঙ্গীকার করেন।

সমাবেশে তারেক রহমান বলেন, বিএনপি যত পরিকল্পনার কথা বলেছে, তা বাস্তবায়ন করতে হলে দেশের দুইটি গুরুত্বপূর্ণ বিষয়ে নজর দিতে হবে। তিনি উল্লেখ করেন, অতীতে বিএনপি যেভাবে দেশ পরিচালনা করেছে, তা প্রমাণ করে যে এই দুটি বিষয়—মানুষের নিরাপত্তা এবং দুর্নীতি নিয়ন্ত্রণ একমাত্র বিএনপিই সফলভাবে করতে পারে।

তারেক রহমান বলেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে যাতে সবাই নিরাপদে ব্যবসা, চাকরি ও চলাফেরা করতে পারে। তিনি আরও বলেন, বিগত সময় বিএনপি ক্ষমতায় থাকাকালীন নিজ দলের কেউ অপরাধ করলেও ছাড় পায়নি। জনগণ যদি বিএনপির পাশে থাকে, আগামী দিনেও আইনশৃঙ্খলা কঠোর হাতে নিয়ন্ত্রণ করা হবে।

দ্বিতীয়ত, দুর্নীতি নিয়ন্ত্রণে বিএনপি দৃঢ় অঙ্গীকারবদ্ধ। তিনি উল্লেখ করেন, ১৯৯৬ থেকে ২০০১ সালের সরকারের দুর্নীতির কারণে দেশ পিছিয়ে যায়, কিন্তু এরপর বিএনপি ক্ষমতায় এসে দুর্নীতি রোধ করে দেশ এগিয়ে নিয়ে যায়।

তারেক রহমান বলেন, “দুর্নীতি যেই করুক, তাদের বিরুদ্ধে দেশের আইন ব্যবস্থা নেওয়া হবে। আইনকে অপরাধীর কোনো পরিচয় মান্য হবে না। বিএনপি অতীতেও এ প্রমাণ দিয়েছে।”

তিনি আরও বলেন, এই সমাবেশের লক্ষ্য একটি পরিবর্তন আনা এবং দেশের সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া। চট্টগ্রামের পূণ্যভূমির সঙ্গে তার ও তার পরিবারের গভীর আবেগের সম্পর্ক উল্লেখ করে তিনি বলেন, এই ভূমি থেকে স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল এবং দেশের নেত্রী খালেদা জিয়াকে দেশনেত্রী উপাধি দেওয়া হয়েছিল।

তারেক রহমান বলেন, ১৯৭১ সালে দেশের স্বাধীনতা রক্ষা করেছে ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলন। বিগত ১৬ বছরে মানুষের রাজনৈতিক, অর্থনৈতিক, বাকস্বাধীনতা ও ব্যক্তি স্বাধীনতা সীমিত ছিল, তবে ছাত্র-জনতা আন্দোলন এই অধিকার ফিরিয়ে দিয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪