২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম প্রধান এভিয়েশন হাবে রূপান্তর করার প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ লক্ষ্য অর্জনে দেশব্যাপী একটি ‘জাতীয় এয়ার কানেকটিভিটি গ্রিড’ গড়ে তোলার পরিকল্পনার কথাও জানিয়েছে দলটি।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এবার বাংলাদেশ পুনর্গঠনের পালা। প্রায় ২০ কোটি মানুষের জন্য বাংলাদেশকে একটি গণতান্ত্রিক নিরাপদ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার পালা। বাংলাদেশকে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ রাষ্ট্রে পরিণত করতে বিএনপি কতগুলো সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করেছে।
একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছরের বেশি সময় প্রধানমন্ত্রী থাকতে পারবেন না—এমন বিধান আইনগতভাবে প্রবর্তনের ঘোষণা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে দেশের আইনের মধ্যেই এই বিষয়টি নিশ্চিত করা হবে।
বাংলাদেশকে ২০৩৪ সালের মধ্যে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম প্রধান এভিয়েশন হাবে রূপান্তর করার লক্ষ্যে দেশব্যাপী ‘জাতীয় এয়ার কানেকটিভিটি গ্রিড’ তৈরির প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী প্রচারণায় আগামী ৭ ফেব্রুয়ারি দেশের উত্তরাঞ্চলের ৩টি জেলা দিনাজপুর, ঠাকুরগাঁও ও নীলফামারী সফর করবেন।
নারীদের পেছনে ফেলে, নারীদের ঘরে বন্ধ করে রেখে কোনোভাবে সামনে এগোনো যাবে না উল্লেখ করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশ গড়তে হলে নারী-পুরুষদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। তা না হলে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারব না।
বরিশালের ঐতিহাসিক বেলস পার্ক ময়দানে বিএনপির বহুল আলোচিত নির্বাচনী জনসমাবেশ শুরু হয়েছে। সমাবেশের মূল মঞ্চে অবস্থান করছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তার উপস্থিতির মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে সমাবেশের কার্যক্রম শুরু হয়।
নির্বাচনী প্রচারণায় অংশ নিতে দক্ষিণাঞ্চলের বরিশালে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নগরীর বেলস পার্ক মাঠে নির্বাচনী জনসভায় যোগ দিবেন তিনি।
তিনি বলেন, বুধবার সকাল ১১টায় বিমানযোগে তারেক রহমান বরিশালের উদ্দেশে রওনা হবেন। দুপুর ১২টায় তিনি বরিশালের বেলস পার্ক মাঠে এক নির্বাচনি জনসভায় অংশ নেবেন। এরপর দুপুর ১টায় বরিশাল থেকে ফরিদপুরের উদ্দেশে যাত্রা করে রাজেন্দ্র কলেজ মাঠে আরেকটি নির্বাচনি জনসভায় যোগ দেবেন। জনসভা শেষে তিনি আবার বিমানযোগে ঢাকায় ফিরে আসবেন। এ সফরের মধ্য দিয়ে ঢাকার বাইরে বিএনপি চেয়ারম্যানের নির্বাচনি প্রচারণা শেষ হবে বলে জানান তিনি।
ফখরুল উল্লেখ করেন, কিছু গোষ্ঠী এখনও ৭১ সালের ইতিহাসকে পেছনে ঠেলতে চায়। তিনি বলেন, ৭১ হলো আমাদের মূল অস্তিত্ব। হিন্দু-মুসলিম সবাই এক হয়ে আমরা যুদ্ধ করেছি। অনেক পরিবারের ঘর-বাড়ি পুড়ে গেছে, ব্যবসা-প্রতিষ্ঠান লুটপাট করা হয়েছে। স্বাধীনতার পর আমরা ধীরে ধীরে সবকিছু গুছিয়ে নিয়েছি।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান আজ মঙ্গলবার তাদের ৩২তম বিবাহবার্ষিকী উদযাপন করছেন। ১৯৯৪ সালের এই দিনে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং সেই থেকে দীর্ঘ ৩২ বছর ধরে একসাথে নানা সংগ্রাম ও সফলতা অর্জন করেছেন।
চট্টগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরী নির্বাচনে অংশ নিতে পারবেন বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। তবে চলমান আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই আসনের ফলাফলের চূড়ান্ত প্রকাশ স্থগিত থাকবে বলে আদেশে বলা হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ১৯৭১ সালেই প্রমাণ হয়েছে মা-বোনদের জন্য এদের কোনো দরদ নেই। সে সময় তাদের কারণে লক্ষ লক্ষ মা-বোন ইজ্জত হারিয়েছেন।
বিএনপি চেয়ারপারসন তারেক রহমান খুলনায় নির্বাচনি জনসভায় বলেছেন, নারীদের পিছিয়ে রেখে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। তিনি এই মন্তব্য করেছেন খুলনা নগরীর খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে অনুষ্ঠিত খুলনা মহানগর ও জেলা বিএনপির নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে।
দলীয় সূত্র জানায়, জনসভায় বৃহত্তর খুলনা জেলার ১৪ জন বিএনপি প্রার্থী ভোটারদের সঙ্গে পরিচয় করানো হবে। খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরাসহ আশপাশের জেলা থেকে বিপুলসংখ্যক মানুষের সমাগমের আশা প্রকাশ করেছেন দলীয় নেতারা।