| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ময়মনসিংহে পৌঁছেছেন তারেক রহমান, নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস

  • আপডেট টাইম: 27-01-2026 ইং
  • 292977 বার পঠিত
ময়মনসিংহে পৌঁছেছেন তারেক রহমান, নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার ( ২৭ জানুয়ারি ) দুপুরে ময়মনসিংহ পৌঁছান। তিনি সকাল ১১টায় ঢাকার গুলশান থেকে সড়কপথে রওনা দিয়ে দুপুরে শহরে প্রবেশ করেন।

তারেক রহমান জেলা সার্কিট হাউসে কিছুক্ষণ বিশ্রাম নেবেন এবং পরে জেলা সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

ময়মনসিংহ জেলার ১১টি সংসদীয় আসনের মধ্যে ৮টিতে বিদ্রোহী প্রার্থী থাকায় স্থানীয় নির্বাচনী রাজনীতিতে ভিন্ন মাত্রা যুক্ত হয়েছে। দলীয় সূত্র জানায়, এই আসনের অন্তত পাঁচটিতে বিদ্রোহী প্রার্থীদের জয়লাভের সম্ভাবনা রয়েছে। তবে সমাবেশে অনেক বিদ্রোহী প্রার্থীর সমর্থক অংশ নেননি।

স্থানীয় বিএনপি নেতাকর্মীরা মনে করেন, ময়মনসিংহে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের ভোট নির্বাচনের ফল নির্ধারণে বড় ভূমিকা রাখবে। তবে তারা দাবি করছেন, জামায়াতের প্রভাব শুধু ফুলবাড়িয়া আসনে লক্ষ্যনীয়।

সমাবেশে উপস্থিত বিরিশিরির সুসং দূর্গাপুর ৭ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মো. আব্দুস সালাম বলেন, নেত্রকোণা-১ আসনে বিএনপির প্রার্থী জয়লাভ করবে আশা করি।

সমাবেশে নেতাকর্মীরা বিভিন্ন ছোট মিছিল নিয়ে অংশ নিতে শুরু করেছেন। শহরের বিভিন্ন মোড়ে তারেক রহমান ও দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বড় ছবি প্রদর্শন করা হয়েছে।

ময়মনসিংহের জনসভা শেষে তারেক রহমান গাজীপুর, উত্তরার আজমপুর ঈদগাঁও মাঠে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন। এরপর তিনি ঢাকার গুলশানে নিজের বাসভবনে ফিরে যাবেন।

উল্লেখ্য, গত ২২ জানুয়ারি সিলেট থেকে তার নির্বাচনী সফর শুরু হয়। এরপর তিনি মৌলভীবাজার, হবিগঞ্জ, নরসিংদী, রূপগঞ্জ, ফেনী, কুমিল্লা ও দাউদকান্দিসহ একাধিক শহরে নির্বাচনী পথসভায় অংশ নেন। ময়মনসিংহ সফরের পর তিনি রাজশাহী, নওগাঁ, বগুড়া ও বরিশাল বিভাগে সমাবেশ করবেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪