দীর্ঘ ৫৮ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষে আবারও বঙ্গোপসাগরে মাছ ধরতে প্রস্তুত উপকূলীয় অঞ্চলের জেলেরা। শুক্রবার (১২ জুন) ভোর থেকে ইলিশসহ বিভিন্ন সামুদ্রিক মাছ আহরণের উদ্দেশ্যে শত শত ট্রলার সাগরে যাত্রা করবে। তবে মাছের প্রাচুর্যের আশা থাকলেও বৈরী আবহাওয়া ও জলদস্যু আতঙ্ক জেলেদের উদ্বেগ বাড়িয়ে তুলেছে।
ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে কাঙ্ক্ষিত ইলিশ না পাওয়ায় চরম সংকটে পড়েছেন স্থানীয় জেলে ও আড়ৎদাররা। দীর্ঘদিন ধরে মাছ না পাওয়ায় ধারদেনা, ঋণের কিস্তি ও দাদনের চাপে অনেক জেলে পরিবারে নেমে এসেছে চরম অভাব-অনটন।
বাগেরহাটের বারুইপাড়া ইউনিয়নে কৃষক দল নেতা বাদল মোড়লের নৃশংস হত্যাকাণ্ড এবং পরবর্তীতে বারুইপাড়া বাজারে জামায়াত ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যালয়সহ নেতাকর্মীদের বাড়িঘরে ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক (রাহাদ)।
পঞ্চগড়ে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান আদর্শ ক্লিনিকে মাত্র তিন দিনের ব্যবধানে এক প্রসূতি মা ও দুই নবজাতকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। পরপর এমন মৃত্যুর ঘটনায় ক্লিনিকটির চিকিৎসাসেবার মান, নিরাপত্তা ব্যবস্থা ও তদারকি নিয়ে প্রশ্ন উঠেছে।
পঞ্চগড়ে বসতবাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার গভীর রাতে পঞ্চগড় পৌরসভার রাজনগড় এলাকায় এ ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের মদনপুর এলাকায় গ্যাস লিকেজ থেকে সৃষ্ট আগুনে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
ঝালকাঠিতে দিন দিন বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। প্রতিদিনই শনাক্ত হচ্ছে নতুন রোগী। পরিস্থিতি মোকাবেলায় জেলা শহরের ৭টি এলাকাকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য বিভাগ।
জামালপুরের সীমান্ত এলাকায় ২৪ ঘণ্টার বেশি সময় ধরে শূন্য রেখা বা নো-ম্যানস ল্যান্ডে আটকে থাকা এক বৃদ্ধকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে এক ভারতীয় নাগরিককে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশইন) চেষ্টাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় শুধু বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মধ্যে নয়, দুই দেশের সীমান্তবাসীদের মধ্যেও উত্তেজনা দেখা দেয়।
নোয়াখালীর সেনবাগ উপজেলায় মাদক সেবন ও কারবারের প্রতিবাদকে কেন্দ্র করে আরাফাত হোসেন ফাহিম (১৬) নামে দশম শ্রেণির এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। ঘটনার মূল অভিযুক্ত হারুনকে আটক করেছে পুলিশ।
কিশোরগঞ্জের ভৈরবে মাইক্রোবাস ভাড়া নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে পুলিশ সদস্যসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। এ সময় ককটেল বিস্ফোরণ, ধাওয়া-পাল্টা ধাওয়া, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
নাটোরে স্বাস্থ্যসেবা খাতে প্রাপ্ত তথ্য, সেবার মানোন্নয়ন এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মৌমিতা পরিবহনের দুটি বাস এ দুর্ঘটনার সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ। ঘটনায় একটি বাসের চালককে আটক করা হয়েছে এবং দুটি বাসই পুলিশি হেফাজতে নেয়া হয়েছে বলে জানিয়েছেন শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. খালেক মিয়া।
নারায়ণগঞ্জের ফতুল্লায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে সোহেল সরকার (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।