নাটোর প্রতিনিধি: নাটোরে স্বাস্থ্যসেবা খাতে প্রাপ্ত তথ্য, সেবার মানোন্নয়ন এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট এন্ড কোঅপারেশন (এসডিসি) গ্লোবাল অ্যাফেয়ার্স অফ কানাডা ও ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহযোগিতা, নাগরিকতা জিএফএ এর কারিগরি সহযোগিতায় এবং খান ফাউন্ডেশন এর বাস্তবায়নে, সহযোগী সংস্থা আলো আয়োজনে বুধবার (১০ জুন) বিকালে নাটোর সদর উপজেলার রাজাপুর কামারদিয়ার কমিউনিটি ক্লিনিক চত্তরে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ মশিউর রহমান।
এ সময় বেসরকারী সাহায্যকারী সংস্থার আলোর নির্বাহী পরিচালক শামীমা লাইজু নীলা, রাজনৈতিক ব্যাক্তিবর্গ সমাজের গণ্যমান্য ব্যক্তি সহ ২০০ অধিক নারী ও পুরুষ উপস্থিত থেকে স্থানীয় কমিউনিটি ক্লিনিকের বিভিন্ন সমস্যাগুলি তুলে ধরেন।
সভায় স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রতিনিধি এবং সেবাগ্রহীতাদের অংশগ্রহণে স্বাস্থ্যসেবা কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এতে স্বাস্থ্যসেবা সংক্রান্ত তথ্য সংগ্রহ, সেবার মান বৃদ্ধি, জনগণের কাছে স্বাস্থ্যসেবা সহজলভ্য করা এবং বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলার বিষয়ে মতামত বিনিময় করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জন ডা. মোহাম্মদ মশিউর রহমান বলেন, জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে স্বাস্থ্য বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সঠিক তথ্যের ভিত্তিতে পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে স্বাস্থ্যসেবার গুণগত মান আরও উন্নত করা সম্ভব হবে।
সভায় অংশগ্রহণকারীরা স্বাস্থ্যসেবা খাতের উন্নয়নে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন এবং সেবার মান বৃদ্ধিতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
সুফি সান্টু/ আল রাজীব/ আয়না নিউজ