| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ব্যবসায়ীকে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই

রাজধানীর মতিঝিলে লোকমান (৪৫) নামের এক ব্যবসায়ীকে গুলি করে টাকা ছিনতাই করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। ওই ব্যবসায়ীর হাত ও পায়ে তিনটি গুলি লেগেছে। তাকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

বিস্তারিত...

এখন থেকে জেলা পরিষদের দরজা সাধারণ মানুষের জন্য সব সময় খোলা থাকবে---সংবর্ধনা অনুষ্ঠানে হাবিবুল ইসলাম হাবিব

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসাবে দায়িত্ব গ্রহণ করেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ আফরোজা আখতারের কাছ থেকে এই দায়িত্বভার বুঝে নেন তিনি।

বিস্তারিত...

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

ঢাকাসহ দেশের ১৮টি অঞ্চলের ওপর দিয়ে শনিবার (৬ জুন) রাত ১টার মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ ছাড়া এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর

বিস্তারিত...

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল স্বাভাবিক

বৈরী আবহাওয়া, ঝড়ো বাতাস, প্রবল বৃষ্টি এবং পদ্মা নদীতে উত্তাল ঢেউয়ের কারণে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে প্রায় ৩৫ মিনিট ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়। পরে আবহাওয়া পরিস্থিতির উন্নতি হওয়ায় পুনরায় নৌযান চলাচল শুরু হয়েছে।

বিস্তারিত...

রোববার থেকে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে

রাতের দিকে উভয় প্রান্তে চলাচলের সময় ২০ মিনিট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। রোববার (৭ জুন) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হচ্ছে।

বিস্তারিত...

কুমিল্লা সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে প্রায় ৬০ লাখ টাকার ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে ৬ জুন সকাল আনুমানিক ৮ টা ৩৫ মিনিটের সময় ১০ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ আমানগন্ডা বিওপির একটি টহলদল মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে জানিয়েছে বিজিবি।

বিস্তারিত...

নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ২০ হাজার পিস ইয়াবাসহ নারী আটক

বান্দরবানের সীমান্তবর্তী উপজেলা নাইক্ষ্যংছড়িতে অভিযান চালিয়ে প্রায় ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় এক নারীকে আটক করা হয়েছে। শনিবার (৬ জুন ) সকাল সাড়ে ১০টার দিকে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আদর্শগ্রাম এলাকায় অবস্থিত ১১ বিজিবির স্থায়ী চেকপোস্টে এ অভিযান পরিচালিত হয়।

বিস্তারিত...

ডেঙ্গু প্রতিরোধে ঝালকাঠিতে সচেতনতামূলক র‍্যালি

ঝালকাঠিতে জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ কাওছার হোসেন নেতৃত্বে র‍্যালিটি শনিবার সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বিস্তারিত...

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাসের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

কুমিল্লার চৌদ্দগ্রামে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মদিনা পরিবহনের যাত্রীবাহী বাসের পেছনে ধাক্কার ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শনিবার (৬ জুন) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলা কালিকাপুর ইউনিয়নের ছুপুয়া আল আমিন ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

ফুল কুড়াতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী

নদীর পাড়ে ফুল কুড়াতে গিয়ে ১৪ বছর বয়সী এক কিশোরী ধর্ষণে শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় আব্দুল গনি শিকদার (৬০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৬টার দিকে পিরোজপুর সদর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মুক্তারকাঠি এলাকায় এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

বিমানবন্দরে আগুনের ঘটনায় তদন্ত কমিটিকে সকালেই প্রতিবেদন দেয়ার নির্দেশ প্রতিমন্ত্রীর

ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো শেডে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৯টার মধ্যে প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে কমিটিকে।

বিস্তারিত...

আরো ৮টি পুশইন অপচেষ্টা প্রতিহত করলো বিজিবি

গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কথিত অবৈধ পুশইনের ৮টি পৃথক অপচেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিস্তারিত...

ঠাকুরগাঁওয়ে ডলার প্রতারণা চক্রের ৫ সদস্য গ্রেফতার, বিদেশি মুদ্রা ও গুরুত্বপূর্ণ নথি

ঠাকুরগাঁওয়ের নবগঠিত ভূল্লী উপজেলায় ডলার কেনাবেচার নামে প্রতারণার অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ভূল্লী থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিদেশি মুদ্রা, মোবাইল ফোন, নগদ টাকা ও গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করা হয়েছে।

বিস্তারিত...

ঝালকাঠিতে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

ঝালকাঠি শহরে স্বেচ্ছাসেবী সংগঠন “উই ক্যান চেঞ্জ”-এর উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে দুই শতাধিক রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।

বিস্তারিত...

অর্ধশতবর্ষী কড়ই গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন

ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের বড়চালা হুসাইনিয়া দাখিল মাদরাসা প্রাঙ্গণে অর্ধশতবর্ষী একটি কড়ই গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর মাদরাসা মাঠে কর্তন করা গাছের সামনে সাবেক শিক্ষার্থী ও এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪