| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চানখাঁরপুলে দুই বাসের মাঝে চাপা পড়ে ডিস্ট্রিবিউটরের মৃত্যু

  • আপডেট টাইম: 10-06-2026 ইং
  • 1085 বার পঠিত
চানখাঁরপুলে দুই বাসের মাঝে চাপা পড়ে ডিস্ট্রিবিউটরের মৃত্যু

রাজধানীর চানখাঁরপুল এলাকায় দুই বাসের মাঝে চাপা পড়ে জয়দেব পান্ডে (৩৮) নামে এক ডিস্ট্রিবিউটরের মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন) বিকেল সোয়া ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জয়দেব পান্ডে রয়েল ল্যাবরেটরিজের একজন ডিস্ট্রিবিউটর ছিলেন। তিনি বরিশালের আগৈলঝাড়া উপজেলার স্থায়ী বাসিন্দা হলেও ঢাকার যাত্রাবাড়ী এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

মৌমিতা পরিবহনের দুটি বাস এ দুর্ঘটনার সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ। ঘটনায় একটি বাসের চালককে আটক করা হয়েছে এবং দুটি বাসই পুলিশি হেফাজতে নেয়া হয়েছে বলে জানিয়েছেন শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. খালেক মিয়া।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বিকেলে চানখাঁরপুল এলাকায় জয়দেব পান্ডে একটি বাসে ওঠার চেষ্টা করছিলেন। এ সময় একই পরিবহনের আরেকটি বাস দ্রুতগতিতে সামনে এগিয়ে এলে তিনি দুই বাসের মাঝখানে চাপা পড়েন এবং গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সহকর্মীরা জানিয়েছেন, তিনি ব্যবসায়িক কাজ শেষে যাত্রাবাড়ীর বাসায় ফিরছিলেন।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪