| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জামালপুর সীমান্তে নো-ম্যানস ল্যান্ড থেকে বৃদ্ধ উদ্ধার, থানায় হস্তান্তর

  • আপডেট টাইম: 11-06-2026 ইং
  • 316 বার পঠিত
জামালপুর সীমান্তে নো-ম্যানস ল্যান্ড থেকে বৃদ্ধ উদ্ধার, থানায় হস্তান্তর

জামালপুরের সীমান্ত এলাকায় ২৪ ঘণ্টার বেশি সময় ধরে শূন্য রেখা বা নো-ম্যানস ল্যান্ডে আটকে থাকা এক বৃদ্ধকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ৭টার দিকে জামালপুর জেলার বকশীগঞ্জ সীমান্তের ১০৮২ নম্বর আন্তর্জাতিক পিলারের সামনে নো-ম্যানস ল্যান্ড এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। পরে তাকে বকশীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

স্থানীয় সূত্র ও বিজিবি জানায়, উদ্ধার হওয়া বৃদ্ধের নাম ষষ্টি চন্দ্র বর্মন। তিনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চাঁন্দলাই গ্রামের বাসিন্দা।

জামালপুর জেলার সীমান্ত এলাকায় অবস্থানকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি নজরে আসে। এরপর পরিবারের সদস্যরা বিজিবির সঙ্গে যোগাযোগ করেন।

পরবর্তীতে পরিচয় নিশ্চিত করে তাকে সীমান্ত এলাকা থেকে নিরাপদে উদ্ধার করা হয়। তবে তিনি কতদিন আগে ভারতে গিয়েছিলেন বা কীভাবে সেখানে পৌঁছেছিলেন—সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

এর আগে, বুধবার কামালপুর সীমান্তে ওই বৃদ্ধকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

এ ঘটনায় সীমান্ত এলাকায় কিছুটা উত্তেজনা তৈরি হলেও পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

স্থানীয় প্রশাসন ও বিজিবি বিষয়টি নিয়ে আরও তদন্ত করছে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪