রাজধানীর ধানমন্ডি-২৭ এলাকায় একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করছে।
মানিকগঞ্জে নারী নির্যাতন, যৌতুক প্রথা ও বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সুন্দরবন অঞ্চলে দস্যু দমনে পরিচালিত বিশেষ অভিযান ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’-এর আওতায় কুখ্যাত জোনাব বাহিনীর তিন সক্রিয় সদস্যকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় কৃষকদল নেতা বাদল মোড়লকে গলাকেটে হত্যার ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
নাটোরের সিংড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃদ্ধা মাকে গলা টিপে হত্যা করেছে ছেলে। বুধবার (১০ জুন) দুপুরে সিংড়া থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান নাটোরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ শরীফুল হক।
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক ব্যক্তিকে পুশইনের চেষ্টাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ সময় বিএসএফ সদস্যদের উদ্দেশে এক বিজিবি সদস্যের কঠোর বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তিনি বলেন, আপনি গুলি করলে আমি বসে থাকবো? আপনার কাছে গুলি আছে, আমার কাছে নাই?
বরগুনা শহরের জেলা পরিষদ ডাকবাংলো থেকে পরিচ্ছন্নতাকর্মী ইতি রানী (৩৪) ও তার দুই মেয়ে আরাধ্য বিশ্বাস (১১) ও অনুরাধা বিশ্বাসের (৩) মরদেহ উদ্ধারের ঘটনায় সাত দিন পর হত্যা মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (৯ জুন) দিবাগত রাত ১টার দিকে বরগুনা সদর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলাটি করেন নিহত ইতি রানীর স্বামী দুলাল চন্দ্র বিশ্বাস।
নীলফামারী জেলা সদরের কচুকাটা ইউনিয়নে মাছ ধরার জন্য পুকুরে সেচ পাম্প বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় মিঠু ইসলাম (৩০) নামের আরও একজন গুরুতর আহত হয়েছেন।
সুন্দরবন উপকূলে নদীপথে বিএসএফ-এর পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি। সাতক্ষীরার নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবির আওতাধীন দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ পুশইন চেষ্টা করা হয়।
ঝালকাঠি বড় সবজি বাজারে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করতে গিয়ে ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে ব্যবসায়ীদের বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে।
মানিকগঞ্জে “নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন” শীর্ষক সেমিনার-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জুন) সকাল ১১টায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), মানিকগঞ্জের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
ঝিনাইদহে বাড়ছে বজ্রপাতে প্রাণহানি। সবচেয়ে বেশি ঝুঁকিতে মাঠে কাজ করা কৃষকরা। ফসল রক্ষায় ঝড়-বৃষ্টির মধ্যেও মাঠে থাকতে গিয়ে প্রাণ হারাচ্ছেন তারা। অথচ মাঠে নেই বজ্র নিরোধক দণ্ড,নেই আশ্রয়কেন্দ্র কিংবা কার্যকর কোনো প্রতিরোধ ব্যবস্থা
ঢাকার সাভারে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে আটক করার পর দুই পুলিশ কর্মকর্তার ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
ময়মনসিংহের আনন্দ কলেজ রেলক্রসিং এলাকায় জামালপুর থেকে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কার লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
ময়মনসিংহের আনন্দ মোহন কলেজ রেলক্রসিং এলাকায় দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের একটি পাওয়ার কার লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় কোনো যাত্রী হতাহত হননি। তবে জামালপুর থেকে ময়মনসিংহ হয়ে ঢাকাগামী ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।