| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফতুল্লায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

  • আপডেট টাইম: 10-06-2026 ইং
  • 1092 বার পঠিত
ফতুল্লায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে সোহেল সরকার (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।​বুধবার (১০ জুন) ভোরে ফতুল্লার রামারবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সোহেল সরকার সুনামগঞ্জ জেলার দিরাই থানার নয়াগাঁও গ্রামের সুমেন সরকারের ছেলে। তিনি রামারবাগ এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন।

মঙ্গলবার বিকেলে রামারবাগ এলাকার ওই ভাড়া বাড়ির ছাদে পাঁচ বছরের শিশুটি খেলাধুলা করছিল। এ সময় একই বাড়ির ভাড়াটিয়া সোহেল সরকার কৌশলে শিশুটিকে ছাদ থেকে সিঁড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। শিশুটি চিৎকার শুরু করলে সোহেল ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে জানান ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল আজিজ শেখ।

রাতে শিশুটি তার মাকে বিষয়টি জানায়। এরপর গভীর রাতে শিশুর মা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে বুধবার ভোরে সোহেলকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি। 

আগামীকাল ভুক্তভোগী শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হবে।

শিশু ধর্ষণ চেষ্টার বিষয়ে একটি মামলা হয়েছে এবং গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান ফতুল্লা থানা পুলিশ পরিদর্শক (ওসি) মো. মাহবুবুল আলম।

আল রাজীব/ আয়না নিউজ


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪