আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো এবার মনোনয়নপত্রে স্বাক্ষরের পরিবর্তে টিপসই দিয়েছেন খালেদা জিয়া। তিনি তিনটি আসন বগুড়া-৭, দিনাজপুর-৩ ও ফেনী-১ থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
ঢাকা-১৭ সংসদীয় আসন থেকে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। হাসপাতালের মেডিকেল বোর্ডের তত্ত্বাবধায়নে তার চিকিৎসা চলছে।
দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরার তৃতীয় দিনে রাজধানীর গুলশানে বিএনপির দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে অফিস কার্যক্রম শুরু করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে তিনি প্রথমবারের মতো বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে নিজের জন্য নির্ধারিত নতুন চেম্বারে বসেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার দুই দিন পর আজ (রোববার) গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে অফিস শুরু করেছেন। গুলশান অ্যাভিনিউ-১৯৬ নম্বরের এই কার্যালয়ে তার জন্য পূর্বেই আলাদা চেম্বার প্রস্তুত করা হয়েছিল।
গত ২৫ ডিসেম্বর স্বদেশে প্রত্যাবর্তন করেন তারেক রহমান। দেশে ফেরার পর থেকে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে তিনি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কার্যক্রমে অংশ নিলেও এবারই প্রথম সরাসরি দলের কেন্দ্রীয় কার্যালয়ের কার্যক্রমে যুক্ত হচ্ছেন।
দেশ ক্রান্তিকাল সময় পার করছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশকে অস্থির করে তোলার জন্য কিছুসংখ্যক লোক পেছন থেকে কাজ করছে। আমাদের সাবধান থাকতে হবে।
হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত জটিল। তিনি একটি সংকটময় সময় পার করছেন বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৮ ডিসেম্বর) তিনি এ আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রাথমিকভাবে ঘোষিত মনোনয়ন তালিকায় একাধিক পরিবর্তন এনেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। পাশাপাশি যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গে সমঝোতার ভিত্তিতে কয়েকটি আসন ছেড়ে দিয়েছে দলটি।
‘পিলখানা ট্রাজেডি’তে শহীদ ৫৭ জন সেনা কর্মকর্তার কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করার সিদ্ধান্তের মধ্য দিয়ে রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এমনটাই জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ভোটার হওয়ার আনুষ্ঠানিকতা সারলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমান। শনিবার দুপুর ১২টা ২৬ মিনিটে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে প্রবেশ করেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধনের কাজ সম্পন্ন করেছেন। শনিবার দুপুর ১টায় তিনি রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে পৌঁছে ভোটার তালিকায় নাম লিখিয়েছেন।
এনআইডি ডিজি বলেন, এরপর সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে তার তথ্য সার্ভারে অনুসন্ধান করে দেখবে সেটি কারও সঙ্গে মিলছে কি না। মিল না হলে ৫ থেকে ২৪ ঘণ্টার মধ্যে এনআইডি নম্বর জেনারেট হবে। এটি আমাদের কারও হাতে নেই। এক্ষেত্রে তিনি আমাদের কাছ থেকেও এনআইডি বা স্মার্ট কার্ড নিতে পারবেন।