লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর অবস্থান লক্ষ্য করে একের পর এক হামলার দাবি করেছে দেশটির ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী (হিজবুল্লাহ)। সোমবার (৮ জুন) স্থানীয় সময় রাত থেকে মঙ্গলবার পর্যন্ত একাধিক অভিযান পরিচালনা করে গোষ্ঠীটি। তারা ইসরায়েলি সেনা, সাঁজোয়া যান এবং কমান্ড পোস্ট লক্ষ্য করে ড্রোন, ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা চালিয়েছে। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর অবস্থান লক্ষ্য করে একের পর এক হামলার দাবি করেছে দেশটির সশস্ত্র গোষ্ঠী (হিজবুল্লাহ)।
এক বিবৃতিতে হিজবুল্লাহ'র মিডিয়া সেল থেকে বলা হয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চলের বাইয়াদা, রাশাফ, আল-কাওজাহ ও কান্তারা এলাকায় ইসরায়েলি সেনাদের ও সামরিক যানবাহনকে একাধিকবার লক্ষ্যবস্তু করা হয়েছে। জাওতার আল-শারকিয়াহ ও খিয়ামে দুটি সাঁজোয়া যান ড্রোন হামলায় ধ্বংস করা হয়েছে।
তেল-আবিবের দক্ষিণে অবস্থিত পালমাচিম বিমানঘাঁটি লক্ষ্য করে একটি ‘উন্নত ক্ষেপণাস্ত্র’ নিক্ষেপ করে বলে এক বিবৃতিতে জানায় হিজবুল্লাহ।
গোষ্ঠীটি আরও দাবি করেছে, লেবানন-ইসরায়েল সীমান্ত থেকে প্রায় ১৪০ কিলোমিটার (৮৫ মাইল) দূরে অবস্থিত ওই বিমানঘাঁটিতে হামলার আগে তারা উত্তর ইসরায়েলের বিভিন্ন স্থাপনা ও সীমান্তের কাছাকাছি লেবাননে অবস্থানরত ইসরায়েলি সেনাদের ওপরও কয়েকটি হামলা চালিয়েছে।
আল রাজীব/ আয়না নিউজ