| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম: 10-06-2026 ইং
  • 275 বার পঠিত
সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৬ উপলক্ষে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে শাহাদাতবরণকারী বাংলাদেশি শান্তিরক্ষীদের পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান করা হয়।

বুধবার (১০ জুন) সকাল ১০টার দিকে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উপস্থিত হন। অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং শহীদ শান্তিরক্ষীদের পরিবারের সদস্যরা অংশ নেন।

দিবসটি উপলক্ষে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশি শান্তিরক্ষীরা পেশাদারিত্ব, দক্ষতা ও মানবিক মূল্যবোধের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। বর্তমানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সর্বোচ্চ শান্তিরক্ষী পাঠানো দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশি নারী শান্তিরক্ষীদের ভূমিকা বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে। তাদের সাফল্য নারী ক্ষমতায়ন ও দেশের অগ্রগতির এক উজ্জ্বল উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রধানমন্ত্রী আন্তর্জাতিক অঙ্গনে দেশের মর্যাদা বৃদ্ধিতে শান্তিরক্ষীদের গুরুত্বপূর্ণ অবদানের কথা স্মরণ করেন এবং পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও সহনশীলতার ভিত্তিতে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ বিশ্ব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আত্মোৎসর্গকারী শান্তিরক্ষীদের স্মরণে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পাশাপাশি শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদান তুলে ধরে একটি প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হয়।

হাফিজ/ আনা নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪