| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘নিরাপদ থাকতে হলে চলে যান’ যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া বার্তা

  • আপডেট টাইম: 10-06-2026 ইং
  • 237 বার পঠিত
‘নিরাপদ থাকতে হলে চলে যান’ যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া বার্তা

যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরঘচি বলেছেন, নিরাপদ থাকতে চাইলে মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে সরে যাওয়া উচিত। তিনি সতর্ক করে বলেন, ইরানের বিরুদ্ধে কোনো হামলা বা হুমকি এলে তার জবাব দিতে প্রস্তুত রয়েছে দেশটির সশস্ত্র বাহিনী।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরঘচি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের দৃঢ়তা ও সংকল্পকে পরীক্ষা করার চেষ্টা করছে। তবে ইরান কোনো চাপ বা সামরিক হুমকির কাছে নতি স্বীকার করবে না।

তিনি আরও বলেন, পারস্য উপসাগর অঞ্চলের ইতিহাসে বহিরাগত শক্তির হস্তক্ষেপ কখনোই ইতিবাচক ফল বয়ে আনেনি। এ কারণে আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের এ অঞ্চল থেকে সরে যাওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।

এদিকে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা নতুন করে বেড়েছে। এর আগে যুক্তরাষ্ট্র ইরানের কয়েকটি সামরিক স্থাপনায় হামলা চালানোর দাবি করে। এর জবাবে ইরানও পাল্টা প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছে।

এক্সে দেয়া পোস্টের সঙ্গে আব্বাস আরঘচি হরমুজ প্রণালির একটি ছবিও প্রকাশ করেন। সেখানে লেখা ছিল, “চিরন্তন পারস্য উপসাগর”।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪