| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

বাবার কবরে শ্রদ্ধা জানালেন তারেক রহমান

দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফেরার পরদিনই বাবা ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘদিন পর বাবার স্মৃতিধন্য এই স্থানে ফিরে আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়।

বিস্তারিত...

সমাধিস্থলে পৌঁছেছেন তারেক রহমান

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে পৌঁছেছেন তার পুত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার ( ২৬ ডিসেম্বর ) বেলা পৌনে ৩ টা ৩৯ মিনিটের দিকে তিনি সমাধিস্থলে পৌঁছান।

বিস্তারিত...

জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমানের আগমন উপলক্ষে কড়া নিরাপত্তা

জাতীয় স্মৃতিসৌধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানানোর জন্য সাভারে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি গণপূর্ত অধিদফতর বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।

বিস্তারিত...

বাবার সমাধিস্থলের পথে তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা জানাতে গুলশানের বাসা থেকে বের হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ উপলক্ষে চন্দ্রিমা উদ্যান ও জাতীয় সংসদ ভবনের আশপাশে কয়েক হাজার নেতাকর্মী ভিড় করছেন।

বিস্তারিত...

গণতান্ত্রিক অগ্রগতি তারেক রহমানের হাত ধরে সম্ভব: ফখরুল

দেশের গণতান্ত্রিক অগ্রগতি তারেক রহমানের হাত ধরে সম্ভব হবে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারেক রহমানের রাজসিক প্রত্যাবর্তন এই বার্তাই বহন করে।

বিস্তারিত...

আজ বাবার কবর জিয়ারত ও জাতীয় স্মৃতিসৌধে যাবেন তারেক রহমান

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে বাবা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত এবং মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিস্তারিত...

তারেক রহমানের ফেরা ও খালেদা জিয়ার সুস্থতায় দেশব্যাপী দোয়া

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন এবং দলের চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় শুক্রবার ( ২৬ ডিসেম্বর ) দেশব্যাপী দোয়ার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বিস্তারিত...

জনসমাবেশে সৃষ্ট বর্জ্য অপসারণ করবে বিএনপি

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে (৩০০ ফুট মহাসড়ক), এয়ারপোর্ট রোড ও আশপাশের এলাকায় যে বিপুল পরিমাণ বর্জ্য জমে উঠেছে, তা পরিষ্কার করতে শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল থেকে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করা হবে।

বিস্তারিত...

মাকে দেখতে এভারকেয়ারে তারেক রহমান

চিকিৎসাধীন মায়ের সঙ্গে দেখা করতে এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিস্তারিত...

‘উই হ্যাভ আ প্ল্যান’: তারেক রহমান

প্রখ্যাত আফ্রিকান-আমেরিকান মানবাধিকারকর্মী মার্টিন লুথার কিংয়ের ঐতিহাসিক ‘আই হ্যাভ আ ড্রিম’ বক্তব্যের প্রসঙ্গ টেনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘উই হ্যাভ আ প্ল্যান’ আমার একটি পরিকল্পনা আছে দেশ নিয়ে। তিনি বলেন, দেশের মানুষের কল্যাণে সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে সবার সহযোগিতা প্রয়োজন

বিস্তারিত...

মা কে দেখতে এভারকেয়ারের পথে তারেক রহমান

রাজধানীর পূর্বাচলের সংবর্ধনাস্থলে নির্ধারিত ভাষণ শেষে এবার মা-কে দেখতে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা হয়েছেন তারেক রহমান।

বিস্তারিত...

এমন বাংলাদেশ গড়ে তুলব, যে স্বপ্ন একজন মা দেখে: তারেক

আমরা সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলব, যা একজন মা দেখেন। এমনটাই বরলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়তে চাই। যে বাংলাদেশে একজন মানুষ নিরাপদে ঘর থেকে বের হতে পারে এবং নিরাপদে ঘরে ফিরে আসতে পারে।’

বিস্তারিত...

খালি পায়ে দেশের মাটি স্পর্শ করলেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ বৃহস্পতিবার দুপুরে দেশে পৌঁছেছেন। প্রায় দেড় যুগ পর দেশ প্রত্যাবর্তনের মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হয়ে তিনি প্রথমে লাগোয়া বাগানে খালি পায়ে দাঁড়িয়ে দেশের মাটি স্পর্শ করেন এবং এক মুঠো মাটি হাতে তুলে নেন।

বিস্তারিত...

গুলশান ১৯৬ নম্বরে পৌঁছেছেন জুবাইদা ও জাইমা রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাড়িতে পৌঁছেছেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪