বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধনের কাজ সম্পন্ন করেছেন। শনিবার দুপুর ১টায় তিনি রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে পৌঁছে ভোটার তালিকায় নাম লিখিয়েছেন।
এ সময় তারেক রহমান আইরিশের প্রতিচ্ছবি, আঙুলের ছাপসহ যাবতীয় বায়োমেট্রিক তথ্য প্রদান করেন। এনআইডি উইংয়ের ডিজি এ এস এম হুমায়ুন কবীর জানিয়েছেন, তারেক রহমানের এনআইডি প্রস্তুত হতে সর্বোচ্চ একদিন সময় লাগবে।
নির্বাচন কমিশন জানায়, বাংলাদেশের সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে দেশের যেকোনো নির্বাচনি এলাকার ভোটার হওয়ার বাধ্যবাধকতা রয়েছে। এই প্রেক্ষাপটে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর ঢাকা-১৭ আসনের ১৯ নম্বর ওয়ার্ড (গুলশান এলাকা) এর ভোটার হওয়ার জন্য অনলাইনে আবেদন করেছেন।
এদিকে, তার পক্ষে ইতিমধ্যেই বগুড়া-৬ আসনের মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।