| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

খালেদা জিয়ার মৃত্যু : তৃতীয় দিনের রাষ্ট্রীয় শোক ও বিশেষ দোয়া আজ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজ শুক্রবার দেশজুড়ে তৃতীয় ও শেষ দিনের মতো রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। শোক পালন উপলক্ষে দেশের সব মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডাসহ সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়েছে।

বিস্তারিত...

৪১ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করলো বিএনপি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ৪১ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিস্তারিত...

র‍্যাবকে দলীয় স্বার্থে ব্যবহার করেনি বিএনপি:বাবর

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর বলেছেন, বিএনপি কখনোই র‍্যাবকে দলীয় স্বার্থে ব্যবহার করেনি। জনগণের জানমাল রক্ষায় আপসহীন অবস্থান থেকেই বেগম খালেদা জিয়ার নির্দেশনায় র‍্যাব গঠন করা হয়েছিল।

বিস্তারিত...

জনগণের ভালবাসাই বিএনপিকে শক্তিশালী করবে: মির্জা ফখরুল

জনগণের আবেগ ও ভালোবাসা নিঃসন্দেহে বিএনপিকে আরও শক্তিশালী করে তুলবে। এমনটাই বললেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশের মানুষ দেশের পক্ষে থাকা শক্তি বিএনপিকেই বিজয়ী করবে।

বিস্তারিত...

সবার জন্য উন্মুক্ত জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিস্থল

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থল সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুর থেকে সাধারণ মানুষের প্রবেশের জন্য শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে প্রবেশাধিকার দেওয়া হয়।

বিস্তারিত...

পুরো বাংলাদেশই আমার পরিবার: তারেক রহমান

নিজের নিকটজন হারানোর শূন্যতা পেরিয়ে পুরো বাংলাদেশই যেন তার পরিবার হয়ে উঠেছে—এমন অনুভূতির কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিস্তারিত...

খালেদা জিয়া কবরে শ্রদ্ধা জানালো বিএনপি

সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের আপসহীন নেত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দাফনের পর বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা জানান দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিস্তারিত...

খালেদা জিয়ার দাফনে প্রথম মাটি দেন তারেক রহমান

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বুধবার বিকেলে ঢাকার জিয়া উদ্যানে নিজ হাতে কবরে নামিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রথমেই মৃত মাকে কবরের মধ্যে নামিয়ে নিজ হাতে চিরশায়িত করেন এবং পরবর্তীতে সবার আগে মাটিও দেন।

বিস্তারিত...

খালেদা জিয়া বলতেন বিদেশে বন্ধু আছে, প্রভু নেই: নজরুল ইসলাম

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, খালেদা জিয়া বলতেন, বিদেশে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নেই।

বিস্তারিত...

খালেদা জিয়ার মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে জিয়া উদ্যানে

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর তিনটার দিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেকের ইমামতিতে জানাজার নামাজ সম্পন্ন হয়।

বিস্তারিত...

মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন তারেক রহমান

জানাজার আগমুহূর্তে তারেক রহমান বলেন, আমি মরহুমা বেগম খালেদা জিয়ার বড় সন্তান। এখানে উপস্থিত সকল ভাই ও বোনেরা, মরহুমা যদি কারও কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, আমি পরিশোধ করব ইংশাআল্লাহ।

বিস্তারিত...

রুমিন-নীরবসহ ৯ বিএনপি নেতা বহিষ্কার

দলীয় সিদ্ধান্ত অমান্য করে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ায় বিএনপির নয়জন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিস্তারিত...

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকামুখী মানুষের ঢল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন বিএনপির নেতাকর্মীরা। শেষবারের মতো প্রিয় নেত্রীকে একনজর দেখার আশায় সড়ক, রেল ও নৌপথে রাজধানীর দিকে ছুটছেন তারা।

বিস্তারিত...

শেষবার গুলশানের বাসায় খালেদা জিয়া

রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসায় নেওয়া হয়েছে।‌ এটি তার দীর্ঘদিনের বাসভবন ফিরোজায় নেওয়ার পরিকল্পনা থাকলেও, শেষ মুহূর্তে মরদেহ তারেক রহমানের গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসায় নেওয়া হয়েছে। এখানে নেতা কর্মী ও স্বজনেরা তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাবেন।

বিস্তারিত...

গুলশানের কার্যালয়ে খোলা হয়েছে শোকবই, আসছেন কূটনীতিকেরা

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে শোকবই খোলা হয়েছে। এতে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারেরা স্বাক্ষর করছেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪