| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভোটার হলেন জাইমা রহমানও

  • আপডেট টাইম: 27-12-2025 ইং
  • 280511 বার পঠিত
ভোটার হলেন জাইমা রহমানও

ভোটার হওয়ার আনুষ্ঠানিকতা সারলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমান। শনিবার দুপুর ১২টা ২৬ ‍মিনিটে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে প্রবেশ করেন। 

শনিবার (২৭ ডিসেম্বর) এনআইডি মহাপরিচালক এএসএম হুমায়ুর কবীর গণমাধ্যমকে জানিয়েছেন, বাবার সঙ্গে একই দিনে ভোটার হয়েছেন জাইমা রহমান।

তিনি বলেন, তারেক রহমানের সঙ্গে তার মেয়ে জাইমা রহমানও আজ ভোটার নিবন্ধন সম্পন্ন করেন।

সেখানে ভোটার হওরার আবেদন ফরমের সঙ্গে হাতের দশ আঙ্গুলের ছাপ ও আইরিশ দিয়ে তাদের গাড়ি বহরটি ১২টা ৪৪ মিনিটে আগারগাঁওয়ের নির্বাচন ভবন ছেড়ে যায়।

২০০৭-২০০৮ সালে বাংলাদেশে প্রথমবারের মতো ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন করা হয়।

এদিকে, দুপুর সাড়ে ১২টার দিকে জাইমাকে নিয়ে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে গিয়েছেন তার মা ডা. জুবাইদা রহমান।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪