| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ব্রহ্মপুত্র এক্সপ্রেসের পাওয়ার কার লাইনচ্যুত, ঢাকার সঙ্গে ট্রেন চলাচল বন্ধ

  • আপডেট টাইম: 10-06-2026 ইং
  • 263 বার পঠিত
ব্রহ্মপুত্র এক্সপ্রেসের পাওয়ার কার লাইনচ্যুত, ঢাকার সঙ্গে ট্রেন চলাচল বন্ধ

ময়মনসিংহের আনন্দ মোহন কলেজ রেলক্রসিং এলাকায় দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের একটি পাওয়ার কার লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় কোনো যাত্রী হতাহত হননি। তবে জামালপুর থেকে ময়মনসিংহ হয়ে ঢাকাগামী ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।

বুধবার (১০ জুন) সকাল ৯টা ১২ মিনিটের দিকে জামালপুর রেলওয়ে থানাধীন আনন্দ মোহন কলেজ রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।

ময়মনসিংহ রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটির সামনের নয়টি বগি চলে এলেও একটি পাওয়ার কার লাইনচ্যুত হয়ে আটকে পড়ে। সেটি উদ্ধারে কাজ চলছে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ঘটনাস্থলে রেলওয়ে পুলিশ, জেলা পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যরা মোতায়েন রয়েছেন। উদ্ধার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত জামালপুর থেকে ময়মনসিংহ হয়ে ঢাকাগামী ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো যাত্রী হতাহতের খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪