| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভোটের দায়িত্বে মৃত্যু হলে পরিবার পাবে ১০ লাখ টাকা: ইসির নতুন নীতিমালা

  • আপডেট টাইম: 10-06-2026 ইং
  • 226 বার পঠিত
ভোটের দায়িত্বে মৃত্যু হলে পরিবার পাবে ১০ লাখ টাকা: ইসির নতুন নীতিমালা

নির্বাচন ও ভোটার তালিকা প্রণয়নের দায়িত্ব পালনকালে কোনো কর্মকর্তা-কর্মচারী বা আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মারা গেলে তার পরিবারকে ১০ লাখ টাকা অনুদান দেবে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে আহত ও অসুস্থদের জন্যও বিভিন্ন মাত্রায় আর্থিক সহায়তার বিধান রাখা হয়েছে।

বুধবার (১০ জুন) ইসির একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

ইসির উপসচিব রাশেদুল ইসলামের সই করা নীতিমালায় বলা হয়েছে, নির্বাচন বা ভোটার তালিকা প্রণয়নের দায়িত্বে নিয়োজিত কোনো কর্মকর্তা বা কর্মচারী দুর্ঘটনা কিংবা হামলায় নিহত হলে তার পরিবারকে ১০ লাখ টাকা অনুদান দেওয়া হবে।

এ ছাড়া গুরুতর আহত বা স্থায়ীভাবে অক্ষম ব্যক্তিদের জন্য ৪ লাখ টাকা, গুরুতর আহত বা সাময়িকভাবে অক্ষম ব্যক্তিদের জন্য ২ লাখ টাকা এবং আহত ব্যক্তিদের জন্য সর্বোচ্চ ৫০ হাজার টাকা অনুদান দেওয়ার বিধান রাখা হয়েছে।

নীতিমালায় আরও বলা হয়েছে, দায়িত্ব পালনকালে কেউ আকস্মিকভাবে অসুস্থ হয়ে মারা গেলে তার পরিবার পাবে ৬ লাখ টাকা। গুরুতর অসুস্থ বা স্থায়ীভাবে অক্ষম ব্যক্তিদের জন্য ৩ লাখ টাকা এবং সাময়িকভাবে অসুস্থ ব্যক্তিদের জন্য ৫০ হাজার টাকা সহায়তা দেওয়া হবে।

এ ছাড়া হাসপাতালে ভর্তি হয়ে ব্যয়বহুল চিকিৎসা গ্রহণ করলে সর্বোচ্চ ৩ লাখ টাকা এবং সাধারণ চিকিৎসার ক্ষেত্রে সর্বোচ্চ ২ লাখ টাকা অনুদান দেওয়া হবে।

অনুদান পেতে আহত ব্যক্তি বা ক্ষতিগ্রস্ত পরিবারকে নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন করতে হবে। পরে সংশ্লিষ্ট কমিটির সুপারিশের ভিত্তিতে নির্বাচন কমিশন অনুদানের পরিমাণ চূড়ান্ত করবে।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, আগে এ ধরনের সহায়তার বিষয়ে সুস্পষ্ট কোনো নীতিমালা ছিল না। নতুন নীতিমালার ফলে অনুদান প্রদান ও উত্তরাধিকারীদের মধ্যে অর্থ বণ্টনের ক্ষেত্রে জটিলতা কমবে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪