| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকা-১৭ আসনেও ভোটে লড়বেন তারেক রহমান

  • আপডেট টাইম: 28-12-2025 ইং
  • 279490 বার পঠিত
ঢাকা-১৭ আসনেও ভোটে লড়বেন তারেক রহমান

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৮ ডিসেম্বর) তিনি এ আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ।

বিএনপি সূত্রে জানা গেছে, দেশে ফেরার পর তারেক রহমান ঢাকা-১৭ আসনের ভোটার হওয়ার জন্য আবেদন করেছেন। পাশাপাশি দলের জ্যেষ্ঠ নেতারা তাকে এ আসন থেকে নির্বাচন করার অনুরোধ জানান। নেতাদের অনুরোধে সাড়া দিয়েই ঢাকা-১৭ আসনে নির্বাচনের সিদ্ধান্ত নেন তিনি।

এদিকে ঢাকা-১৭ আসন ছেড়ে ভোলা-১ আসন থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। তারেক রহমানের প্রতি সম্মান জানিয়ে তিনি এই সিদ্ধান্ত নেন বলে জানা গেছে।

উল্লেখ্য, আন্দালিব রহমান পার্থ ২০০৮ সালে ভোলা-১ আসন থেকে বিএনপির সমর্থনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তার বাবা সাবেক মন্ত্রী প্রয়াত নাজিউর রহমান মঞ্জুরও দীর্ঘদিন এই আসনের সংসদ সদস্য ছিলেন।

এর আগে তারেক রহমানের পক্ষে বগুড়া-৬ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। পাশাপাশি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বগুড়া-৭, ফেনী-১ ও দিনাজপুর-৩—এই তিনটি আসন থেকে নির্বাচনে অংশ নেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪