| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মনোনয়নপত্র জমা: টিপসই দিলেন খালেদা জিয়া

  • আপডেট টাইম: 29-12-2025 ইং
  • 312454 বার পঠিত
মনোনয়নপত্র জমা: টিপসই দিলেন খালেদা জিয়া

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো এবার মনোনয়নপত্রে স্বাক্ষরের পরিবর্তে টিপসই দিয়েছেন খালেদা জিয়া। তিনি তিনটি আসন বগুড়া-৭, দিনাজপুর-৩ ও ফেনী-১ থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

রোববার (২৮ ডিসেম্বর) রাতে সংশ্লিষ্ট সূত্র থেকে এ তথ্য জানা যায়।

জানা যায়, খালেদা জিয়া আসন্ন নির্বাচনে তিনটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে।

এর মধ্যে রোববার দিনাজপুর-৩ আসনের জন্য রিটার্নিং অফিসারের কার্যালয়ে খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা দেন জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল ও সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।

অন্যদিকে, বগুড়া-৭ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু এবং জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম। ফেনী-১ আসনে মনোনয়নপত্র জমা দেবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক রফিকুল ইসলাম মজনু।

এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে বগুড়া-৬ আসনে জেলা বিএনপির সভাপতি এবং ঢাকা-১৭ আসনে তারেক রহমানের প্রধান নির্বাচন সমন্বয়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম মনোনয়নপত্র জমা দেবেন।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২১ জানুয়ারি।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪