| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গুলশানে সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠকে তারেক রহমান

  • আপডেট টাইম: 28-12-2025 ইং
  • 279050 বার পঠিত
গুলশানে সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠকে তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার দুই দিন পর আজ (রোববার) গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে অফিস শুরু করেছেন। গুলশান অ্যাভিনিউ-১৯৬ নম্বরের এই কার্যালয়ে তার জন্য পূর্বেই আলাদা চেম্বার প্রস্তুত করা হয়েছিল।

দুপুর ১টা ৪৮ মিনিটে তারেক রহমান কার্যালয়ে পৌঁছালে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী ফুল দিয়ে তাকে অভ্যর্থনা জানান। দলের অন্যান্য শীর্ষ নেতারা ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। শুভেচ্ছা বিনিময় শেষে তিনি দোতলায় নিজের চেম্বারে বসেন।

নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়েও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য আলাদা চেম্বার রাখা হয়েছে। এছাড়া গুলশানে আরও একটি বাসা ভাড়া নেওয়া হয়েছে, যেখান থেকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম পরিচালিত হবে।

যুক্তরাজ্যে দেড় যুগ নির্বাসিত থাকার পর ঢাকায় ফেরার পর থেকে ব্যস্ত সময় পার করছেন তারেক রহমান। দেশে ফেরার প্রথম দিন তিনি সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন, মা খালেদা জিয়াকে হাসপাতালে দেখতে যান এবং রাতে গুলশানের ১৯৬ নম্বর বাড়িতে পৌঁছান।

এছাড়া পরদিন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও পরিবারের অন্যান্য সদস্যদের কবর জিয়ারত এবং জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান। নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে ভোটারের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। বনানী ও পিলখানার বিভিন্ন কবরস্থানেও শ্রদ্ধা নিবেদন করেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪