| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

স্লোগানে-স্লোগানে মুখরিত ৩০০ ফিট

নির্বাসনের ১৭ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে কেন্দ্র করে রাজধানীর ৩০০ ফিট এলাকা মুহূর্তেই স্লোগানে প্রকম্পিত হয়ে উঠেছে। দলের পতাকা, ব্যানার ও পোস্টার হাতে নেতাকর্মীরা এক অনন্য উচ্ছ্বাসের পরিবেশ তৈরি করেছেন।

বিস্তারিত...

দেশে এলো জেবুও

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেশে ফিরেছে তার পরিবারের পোষা বিড়াল ‘জেবু’। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার (ফ্লাইট নং বিজি-২০২) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিস্তারিত...

নিরাপত্তা বলয় ও মানবস্রোতের মধ্য দিয়ে এগুচ্ছে তারেক রহমানের গাড়ি বহর

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানের উদ্দেশে রওনা হয়েছেন। নিরাপত্তা বলয় ও মানবস্রোতের মধ্য দিয়ে এগুচ্ছে তারেক রহমানের গাড়ি বহর

বিস্তারিত...

প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বললেন তারেক রহমান

ফোনালাপে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন সংশ্লিষ্ট প্রস্তুতি এবং গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। দুই পক্ষই শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখা এবং জাতীয় স্বার্থে পারস্পরিক যোগাযোগ অব্যাহত রাখার বিষয়ে গুরুত্বারোপ করেন।

বিস্তারিত...

সংবর্ধনা অনুষ্ঠানের উদ্দেশে তারেক রহমান

বিমানবন্দরের সিআইপি গেট থেকে বুলেটপ্রুফ বাসে করে সংবর্ধনা স্থলে যাচ্ছেন তারেক রহমান। বাসটির গায়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বড় আকারের প্রতিকৃতি সংযুক্ত রয়েছে।

বিস্তারিত...

বিমানবন্দর ত্যাগ করলেন তারেক রহমান

বিমানবন্দর থেকে বেরিয়ে বাসে ওঠার আগে তিনি জুতা খুলে মাটিতে পা রাখেন এবং হাতে এক মুঠো মাটি নেন। এ সময় সেখানে উপস্থিত নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

বিস্তারিত...

জামাইকে ফুলের মালা দিয়ে বরণ করলেন শাশুড়ি

ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। এরপরই স্ত্রী ডা. জুবাইদা রহমানের মা সৈয়দা ইকবাল মানদ্ বানুর সঙ্গে কুশল বিনিময় করেন তারেক রহমান। দীর্ঘদিন পর জামাইকে দেশে পেয়ে বিমানবন্দরে ফুলের মালা দিয়ে বরণ করেন শাশুড়ি বানু।

বিস্তারিত...

তারেক রহমানকে স্বাগত জানালেন সিনিয়র নেতারা

বিমানবন্দরে তারেক রহমানকে স্বাগত জানান বিএনপির সিনিয়র নেতারা। সেখানে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা শেষে তিনি রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন। ওই অনুষ্ঠানে তিনি দেশবাসীর উদ্দেশে বক্তব্য রাখবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

বিস্তারিত...

ঢাকায় পৌঁছালেন তারেক রহমান

৬ হাজার ৩১৪ দিনের অবসানের পর দেশে পৌঁছালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিস্তারিত...

শাহজালালে তারেক রহমানের অপেক্ষায় মির্জা ফখরুলসহ অন্যরা

দীর্ঘ ১৭ বছরের বেশি সময় নির্বাসিত জীবন শেষে আজ দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯ টা ৫৬ মিনিটে তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে।

বিস্তারিত...

কাঁধে ৫০ কেজি ধান নিয়ে তারেক রহমানের জন্য অপেক্ষা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানী ঢাকাসহ সারা দেশে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। দেশের বিভিন্ন জেলা থেকে বাস, ট্রেন ও লঞ্চে করে লাখো নেতা-কর্মী ও সমর্থক ঢাকায় প্রবেশ করছেন।

বিস্তারিত...

জনস্রোতে পূর্ণ ৩০০ ফিট সড়ক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো নেতাকর্মী ও সমর্থক সেখানে জড়ো হয়েছেন রাজধানীর কুড়িল–বিশ্বরোডের ৩০০ ফিট সড়কে। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে জনস্রোতে পরিণত হয়েছে গোটা বিশ্বরোডের ৩০০ ফিট এলাকা।

বিস্তারিত...

সিলেটে ৫০ মিনিট অবস্থান করবে তারেক রহমানের বহনকারী বিমান

যুক্তরাজ্যের লন্ডন থেকে সিলেট এসে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী বিমানটি বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা ৫৭ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে ৫০ মিনিট অবস্থান করবে তাকে বহনকারী বিমানটি।

বিস্তারিত...

সিলেটে তারেক রহমানকে বহনকারী বিমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী উড়োজাহাজ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪