বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটায় রাষ্ট্রীয়ভাবে দাফন করা হবে।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। এরপর তাকে দাফন করা হবে।
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তার জ্যেষ্ঠ পুত্র ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, তার মা তার সমগ্র জীবন দেশের ও মানুষের কল্যাণে উৎসর্গ করেছেন।
সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠকে অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার আপসহীন ভূমিকা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তিনি তার অবদানকে জাতির রাজনৈতিক অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে উল্লেখ করেন।
বাংলাদেশের রাজনীতিতে এক অনন্য অধ্যায়ের নাম খালেদা জিয়া। একাধিক আসনে নির্বাচন করেও কখনো পরাজয়ের মুখ না দেখা এই রাজনীতিক ৮০ বছর বয়সে জীবনের শেষপ্রান্তে পৌঁছে রাজনীতির মাঠ থেকে বিদায় নিলেন অপরাজিত থেকেই।
গণতন্ত্রের আপসহীন নেত্রী হিসেবে খ্যাত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ঘিরে দেওয়া বক্তব্যে সংবাদ সম্মেলনে আবেগাপ্লুত হয়ে পড়েন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
গণতন্ত্রের আপসহীন নেত্রী হিসেবে খ্যাত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে ৭ দিন শোক পালন করবে বিএনপি। শোকের সময় দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হবে এবং নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবে। পাশাপাশি দলীয় কার্যালয়গুলোতে সাতদিন কোরআন তেলাওয়াত ও দোয়া অনুষ্ঠানের আয়োজন হবে।
খালেদা জিয়ার মৃত্যুর পর মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে এভারকেয়ার হাসপাতালে ব্রিফিংয়ে এ কথা জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
দীর্ঘ দেড় যুগ পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার ( ২৮ ডিসেম্বর ) দুপুরের পর তিনি কার্যালয়ে পৌঁছান। এ উপলক্ষে দলীয় কার্যালয় ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
নয়াপল্টন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আশপাশের সড়কে যান চলাচল স্বাভাবিক থাকলেও সতর্ক নজরদারি অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আগাম নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ–সাতকানিয়া আংশিক) আসনে ধানের শীষ প্রতীকের জন্য মনোনয়ন পেয়েছেন চন্দনাইশ উপজেলা সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন আহমেদ। রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় এই খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নির্বাচিত হলে শিক্ষাপ্রতিষ্ঠান উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টি করাকে অগ্রাধিকার দেবেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।