| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সংবাদ সম্মেলনে অঝোরে কাঁদলেন ফখরুল-রিজভী

  • আপডেট টাইম: 30-12-2025 ইং
  • 277497 বার পঠিত
সংবাদ সম্মেলনে অঝোরে কাঁদলেন ফখরুল-রিজভী

গণতন্ত্রের আপসহীন নেত্রী হিসেবে খ্যাত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ঘিরে দেওয়া বক্তব্যে সংবাদ সম্মেলনে আবেগাপ্লুত হয়ে পড়েন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে কাঁদতে দেখা যায় বিএনপির এই দুই শীর্ষ নেতাকে।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এমন একটি সংবাদ নিয়ে গণমাধ্যমের সামনে দাঁড়াতে হবে তা তারা কখনো কল্পনা করেননি। তিনি বলেন, “আমরা সবাই আশা করছিলাম, তিনি আগের মতোই সুস্থ হয়ে উঠবেন।” বক্তব্যের একপর্যায়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন এবং বলেন, এই শোক ও ক্ষতি অপূরণীয়।

তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া সারাজীবন জনগণের অধিকার ও কল্যাণের জন্য সংগ্রাম করে গেছেন এবং তার অবদান জাতি কোনোদিন ভুলবে না।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে রুহুল কবির রিজভী বলেন, সংকট ও দুঃসময়ে জাতির ওপর যে অভিভাবকের ছায়া ছিল, আজ তা নেই বলেই তারা অনুভব করছেন। তিনি বলেন, “তিনি অসুস্থ থাকলেও আমাদের মনে হতো, একজন মা আমাদের সঙ্গে আছেন। সেখান থেকেই আমরা শক্তি পেতাম।”

রিজভী আরও বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা নিপীড়ন সহ্য করেও গণতন্ত্র ও দেশের জন্য বেগম খালেদা জিয়া দৃঢ় মনোবল নিয়ে দাঁড়িয়ে ছিলেন। তার এই অনুপস্থিতি জাতির জন্য গভীর বেদনার বলে মন্তব্য করেন তিনি।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪