| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গৃহবধূ থেকে প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম: 30-12-2025 ইং
  • 277478 বার পঠিত
গৃহবধূ থেকে প্রধানমন্ত্রী

বাংলাদেশের রাজনীতিতে এক অনন্য অধ্যায়ের নাম খালেদা জিয়া। একাধিক আসনে নির্বাচন করেও কখনো পরাজয়ের মুখ না দেখা এই রাজনীতিক ৮০ বছর বয়সে জীবনের শেষপ্রান্তে পৌঁছে রাজনীতির মাঠ থেকে বিদায় নিলেন অপরাজিত থেকেই।

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ৩০ ডিসেম্বর ভোরে ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি।


১৯৪৫ সালে অবিভক্ত দিনাজপুর জেলার জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন খালেদা জিয়া। সেনা কর্মকর্তা জিয়াউর রহমানের স্ত্রী হিসেবে গৃহবধূ জীবন কাটালেও ১৯৮১ সালে স্বামী রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার পর রাজনীতিতে আসেন তিনি। ১৯৮২ সালের ২ জানুয়ারি বিএনপির সদস্য হন এবং দ্রুতই দলের নেতৃত্বে উঠে আসেন। ১৯৮৪ সালে বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হয়ে মৃত্যুর আগ পর্যন্ত সেই পদে বহাল ছিলেন।

এরশাদবিরোধী আন্দোলনে আপোষহীন নেতৃত্ব দিয়ে তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনবার গ্রেফতার হলেও আন্দোলন থেকে পিছু হটেননি। ১৯৯১ সালের নির্বাচনে জয়ী হয়ে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন খালেদা জিয়া।


১৯৯৬ ও ২০০১ সালে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। তবে তার শাসনামল ঘিরে নির্বাচন, তত্ত্বাবধায়ক সরকার, দুর্নীতি ও রাজনৈতিক সহিংসতা নিয়ে বিতর্কও ছিল। ২০০৭ সালের এক-এগারোর সময় কারাবরণ করেন তিনি।

২০১৮ সালে দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে আবারও কারাগারে যান খালেদা জিয়া। ২০২০ সালে নির্বাহী আদেশে মুক্তি পেলেও বিদেশে চিকিৎসার অনুমতি পাননি। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর রাষ্ট্রপতির ক্ষমাবলে তার দণ্ড পুরোপুরি মওকুফ করা হয়।


চলতি বছরের জানুয়ারিতে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান তিনি। চিকিৎসা শেষে দেশে ফিরলেও শারীরিক অবস্থার উন্নতি হয়নি। নভেম্বরের শেষ দিকে হাসপাতালে ভর্তি হওয়ার পর ৩০ ডিসেম্বর ভোরে তিনি মৃত্যুবরণ করেন।

গৃহবধূ থেকে রাজনীতির শীর্ষে উঠে আসা খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় নাম। রাজনীতির মাঠে কখনো পরাজিত না হওয়া এই নেত্রী বিদায় নিলেন, রেখে গেলেন বিতর্ক, সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ এক অধ্যায়।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪