| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গুলশানে জরুরি সভায় তারেক রহমান

  • আপডেট টাইম: 30-12-2025 ইং
  • 277402 বার পঠিত
গুলশানে জরুরি সভায় তারেক রহমান

সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠকে অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় তারেক রহমান গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রবেশ করেন। এর আগে তিনি গুলশান অ্যাভিনিউয়ের বাসভবন থেকে কার্যালয়ের উদ্দেশে রওনা দেন। তার আগেই বৈঠকে দলের স্থায়ী কমিটির অন্যান্য সদস্যরা পৌঁছে উপস্থিত ছিলেন।

দলীয় সূত্রে জানা গেছে, বেগম জিয়ার মৃত্যুতে দলের পরবর্তী কর্মসূচি ও পরিকল্পনা নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হবে। গুলশানের কার্যালয়ের সামনে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী ভিড় করেছেন।

এর আগে মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী। খালেদা জিয়া ১৫ আগস্ট ১৯৪৫ সালে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে বেনজির ভুট্টোর পর খ্যাত।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪