| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিএনপি কর্মসংস্থানকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবে: ফখরুল

  • আপডেট টাইম: 29-12-2025 ইং
  • 277973 বার পঠিত
বিএনপি কর্মসংস্থানকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবে: ফখরুল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নির্বাচিত হলে শিক্ষাপ্রতিষ্ঠান উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টি করাকে অগ্রাধিকার দেবেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার ( ২৯ ডিসেম্বর ) ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়ন ফরম জমা দিতে এসে তিনি বলেন, যদি আমরা সুযোগ পাই, জনগণের ভালোবাসায় নির্বাচিত হতে পারি, তাহলে এখানে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে উন্নত করা, আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন, অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টিকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দেব। এছাড়া আমাদের কৃষকদের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করব।

মির্জা ফখরুল বলেন, আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা তারেক রহমানের প্রতি কৃতজ্ঞ, যে তারা আমাকে আবারও এই আসন থেকে নির্বাচন করার সুযোগ দিয়েছেন। আমি পরম করুণাময় আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, যে আমি মনোনীত হয়ে জনগণের সেবার সুযোগ পেয়েছি।

তিনি আরও বলেন, দীর্ঘ সংগ্রাম, ত্যাগ এবং নির্যাতনের পর আমরা বাংলাদেশে ভোটাধিকার ফিরে পেয়েছি। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি থেকে মনোনীত হয়েছি।

বিএনপি মহাসচিব জনগণের প্রতি আবেদন জানিয়ে বলেন, আপনারা পূর্বে যেভাবে আমাকে সমর্থন করেছেন, এবারও দয়া করে ধানের শীষে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করার জন্য সাহায্য করবেন। আল্লাহ তায়ালা যেন আমাদের সঠিকভাবে কাজ করার তৌফিক দেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪