গণতন্ত্রের আপসহীন নেত্রী হিসেবে খ্যাত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনেই টেলিফোনে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ তথ্য জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, প্রধান উপদেষ্টা মৃত্যুর খবর শুনেই ফোন করে কথা বলেছেন। তিনি ১০টায় উপদেষ্টা পরিষদের একটি বিশেষ বৈঠক আহবান করেছেন। যেখানে জানাজা, রাষ্ট্রীয় মর্যাদায় দাফনসহ অন্য বিষয়ে আলোচনা হবে। পরে পুরো বিষয়টি দলের পক্ষ থেকে সমন্বয় করে জানানো হবে।
খালেদা জিয়ার মৃত্যুর পর মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে এভারকেয়ার হাসপাতালে ব্রিফিংয়ে এ কথা জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার মৃত্যুতে জাতি এক অভিভাবক হারালো।