| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খালেদা জিয়ার জানাজা বুধবার, শায়িত হবেন শহীদ জিয়ার পাশে

  • আপডেট টাইম: 30-12-2025 ইং
  • 277451 বার পঠিত
খালেদা জিয়ার জানাজা বুধবার, শায়িত হবেন শহীদ জিয়ার পাশে

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বুধবার (৩১ ডিসেম্বর) বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) গণমাধ্যমকে তিনি এ কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।  

তিনি বলেন, জানাজার পর তাকে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে, তার স্বামী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হতে পারে।

বিএনপির অফিসিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে জানানো হয়, বেগম খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। এ সময় তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যরা হাসপাতালে উপস্থিত ছিলেন।

বিএনপি জানায়, সবাই তার রূহের মাগফিরাত কামনা করতে দোয়া করবেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪