২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ৬৫ বছরের ঊর্ধ্বে সিনিয়র সিটিজেনদের জন্য ট্রেনে সম্পূর্ণ ফ্রি এবং মেট্রোরেল ভাড়ায় ২৫% ছাড় দেওয়া হবে।
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট জাতীয় সংসদে উপস্থাপন শুরু করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৩টার কিছু পর তিনি বাজেট বক্তব্য উপস্থাপন শুরু করেন।
এ বাজেট হবে নবনির্বাচিত সরকারের প্রথম বাজেট এবং সংখ্যার বিচারে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট। স্বাভাবিকভাবেই বাজেট ঘোষণার আগেই এটি নিয়ে রাজনৈতিক অঙ্গন, ব্যবসায়ী মহল, অর্থনীতিবিদ এবং সাধারণ মানুষের মধ্যে আলোচনা হয়েছে।
দেশে আয়বৈষম্য কমাতে উচ্চ আয়ের ব্যক্তিদের ওপর করের বোঝা বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার।
ফিফা ফুটবল বিশ্বকাপ-২০২৬ উপলক্ষে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১১ জুন) সকালে জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ ডাকটিকিটের মোড়ক উন্মোচন করেন।
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নতুন ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) সনদ দাখিল বাধ্যতামূলক করার প্রস্তাব করা হয়েছে। তবে শিক্ষার্থী এবং বিশেষ কিছু শ্রেণির হিসাবধারীদের জন্য এ নিয়মে ছাড় রাখা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১১ জুন, ২০২৬) বিকাল ৩টায় জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট উপস্থাপন করতে যাচ্ছেন। বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা এবং অভ্যন্তরীণ সংস্কারের প্রেক্ষাপটে প্রণীত এ বাজেটকে ঘিরে ইতোমধ্যে দেশজুড়ে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও আলোচনা।
২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট আজ বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এটি তারেক রহমান নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেট হিসেবে বিবেচিত হচ্ছে।
জাতীয় সংসদে উপস্থাপনের জন্য ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট মন্ত্রিসভার বিশেষ বৈঠকে অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সকালে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ মন্ত্রিপরিষদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তে ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, দেশের ব্যাংকিং খাতে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে এ পদক্ষেপ নেয়া হয়েছে।
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদনে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনরত তারেক রহমান-এর সভাপতিত্বে মন্ত্রিসভার বিশেষ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার (১১ জুন) সকালে জাতীয় সংসদ ভবনে এই বৈঠক শুরু হয়। সরকারের নীতিনির্ধারকরা নতুন অর্থবছরের বাজেটের খসড়া চূড়ান্ত করার কাজ করছেন বলে জানা গেছে।
স্বাস্থ্যসেবা উন্নয়ন এবং চিকিৎসা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে স্বাস্থ্য খাতে ৬২ হাজার ৮৫২ কোটি টাকার বরাদ্দ প্রস্তাব করা হয়েছে। যা আগের অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় দ্বিগুণেরও বেশি।
প্রস্তাবিত ২০২৬–২৭ অর্থবছরের বাজেট বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে ঘোষণা হতে যাচ্ছে। ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার এই বাজেটে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। রাজস্ব বাড়াতে একদিকে যেমন নতুন খাতকে করজালের আওতায় আনা হচ্ছে, অন্যদিকে জনকল্যাণে বহু পণ্য ও সেবায় শুল্ক–কর কমানোর প্রস্তাবও রাখা হয়েছে।
সীমিত সম্পদের মধ্যেও দেশের সব মানুষের স্বস্তি নিশ্চিত করাই এবারের বাজেটের মূল লক্ষ্য বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (১১ জুন) সংসদে বাজেট উপস্থাপনের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, নির্বাচিত সরকারের বাজেটে জনগণের প্রত্যাশা অনেক বেশি। অর্থনৈতিক সুফল যেন সমাজের সব স্তরে পৌঁছে যায়, সে বিষয়টিই এবারের বাজেটে গুরুত্ব পেয়েছে। পাশাপাশি ভঙ্গুর অর্থনীতিকে ধীরে ধীরে সমৃদ্ধির পথে নেওয়ার প্রচেষ্টা চলছে বলেও জানান তিনি।
জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অনুমোদনের লক্ষ্যে বৃহস্পতিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে মন্ত্রিপরিষদের বিশেষ বৈঠক শুরু হয়েছে। বৈঠক শেষে জাতীয় সংসদে আজ বিকাল ৩টায় আনুষ্ঠানিকভাবে বাজেট উপস্থাপন করার কথা রয়েছে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর।