নির্বাচন ও ভোটার তালিকা প্রণয়নের দায়িত্ব পালনকালে কোনো কর্মকর্তা-কর্মচারী বা আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মারা গেলে তার পরিবারকে ১০ লাখ টাকা অনুদান দেবে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে আহত ও অসুস্থদের জন্যও বিভিন্ন মাত্রায় আর্থিক সহায়তার বিধান রাখা হয়েছে।
বর্তমান সরকার ভারসম্যপূর্ণ পররাষ্ট্র নীতি পরিচালনা করছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
দেশের বাজারে স্বর্ণের দাম তৃতীয় দফায় কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৬ উপলক্ষে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে শাহাদাতবরণকারী বাংলাদেশি শান্তিরক্ষীদের পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান করা হয়।
বিতর্কিত লোক বসিয়ে সরকার ইসলামী ব্যাংকে লুটপাটের ব্যবস্থা করেছে বলে অভিযোগ করেন সংসদের বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। মঙ্গলবার (৯ জুন) সংসদে এ বিষয়ে মন্তব্য করেন তিনি।
অর্থবছর হিসেবে জুন-জুলাইকে পরিবর্তন করে ক্যালেন্ডার ইয়ারের সঙ্গে মিল রেখে অর্থবছর করতে সংসদে প্রস্তাব দেবেন বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
শেয়ারবাজারে অনিয়ম, কারসাজি ও বিতর্কিত লেনদেনের ঘটনায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মোট ১ হাজার ৪৯৬ কোটি ৬৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে, বলেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী
সরকারের অভ্যন্তরীণ সম্পদ তথা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব আহরণে বড় ধরনের ধাক্কা লেগেছে। টানা দুই অর্থবছর ধরেই লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থতার মুখে পড়ছে প্রতিষ্ঠানটি।
ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি এবং সবকয়টি খেলা সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। এতে সব ম্যাচ সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন তিনি
আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বিড়ির দাম ও করহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রায় ৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে ১০টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত ১০ প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৮৯০ কোটি ৯৭ লাখ টাকা
বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি-র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। বৈঠকে নির্বাচন পরবর্তী দেশের সামগ্রিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন আজ প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যা মামলার আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ডের ৬৬ পাতার রায়ের কপিসহ পুরো মামলার নথি আজই পাঠানো হচ্ছে উচ্চ আদালতে। আইনানুসারে ডেথ রেফারেন্স শুনানির জন্য আজই উচ্চ আদালতে পাঠানো হবে বলে নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালটির বেঞ্চ সহকারী পঙ্কজ পিটার গোমেজ
চলতি অর্থবছরের ১২তম এবং বিএনপি সরকারের চতুর্থ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক চলছে।