জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অনুমোদনের লক্ষ্যে বৃহস্পতিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে মন্ত্রিপরিষদের বিশেষ বৈঠক শুরু হয়েছে। বৈঠক শেষে জাতীয় সংসদে আজ বিকাল ৩টায় আনুষ্ঠানিকভাবে বাজেট উপস্থাপন করার কথা রয়েছে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর।