হজযাত্রীদের শতাধিক লাগেজ কেটে মূল্যবান জিনিসপত্র চুরির অভিযোগ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ‘অসত্য’ বলে দাবি করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা বহুল আলোচিত মামলার যুক্তিতর্ক শুনানি শুরু হয়েছে। শুনানিতে আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রথমবারের মতো প্রকাশ্যে আদালতে পাঠ করা হয়।
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে হত্যার আলোচিত মামলার যুক্তিতর্ক শুনানি শেষ হয়েছে। মামলার রায় আগামী রোববার (৭ জুন) ঘোষণা করা হবে। বৃহস্পতিবার (৪ জুন) ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বিচারক মাসরুর সালেকীনের আদালতে মামলার যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী আসামি সোহেল রানার ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দি আদালতে উপস্থাপন করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।
ঈদুল আজহা উপলক্ষে ১৩ দিনে দেশে সড়ক দুর্ঘটনায় ২৮১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে একটি গবেষণা সংস্থা। একই সময়ে আহত হয়েছেন আরও ৮৩৭ জন। রোড সেফটি সংস্থা রোড সেফটি ফাউন্ডেশনের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ২১ মে থেকে ২ জুন পর্যন্ত ঈদযাত্রা কেন্দ্রিক ২৯২টি সড়ক দুর্ঘটনা ঘটে। এসব দুর্ঘটনায় গড়ে প্রতিদিন প্রায় ২২ জন মানুষ প্রাণ হারিয়েছেন।
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আদালতে যুক্তিতর্ক শুরু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের অবৈধ পুশইনের অন্তত ১০টি অপচেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একইসঙ্গে সম্ভাব্য অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তজুড়ে গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।
রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় করা আলোচিত মামলায় আজ অনুষ্ঠিত হবে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শুনানি। বৃহস্পতিবার (৪ জুন) সকালে ঢাকা মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে এ শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আন্তর্জাতিক কূটনীতিতে বাংলাদেশের জন্য গৌরবজনক অর্জনের পর দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ার পর বৃহস্পতিবার (৪ জুন) সকালে তিনি দেশে ফেরেন।
ধমকিয়ে ও পিটিয়ে ক্ষমতায় টিকে থাকা যায় না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ক্ষমতায় টিকে থাকতে হলে ভালো কাজের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হয়।
রাজধানীর মিরপুরে ৭৫ বছর বয়সী নূর জাহান বেগমের মৃত্যুকে কেন্দ্র করে দেশজুড়ে আলোচনার মধ্যে তার ছেলে যুগ্ম সচিব ড. এ কে এম আনিসুর রহমানকে দায়িত্ব থেকে প্রত্যাহার করেছে সরকার।
জনদুর্ভোগ লাঘব এবং সাধারণ মানুষের আর্থিক চাপ কমাতে বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ বা মিটার ভাড়া প্রত্যাহার করেছে সরকার। গ্রাহকদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এই জনবান্ধব পদক্ষেপ বাস্তবায়ন করেছে
রাজধানীর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল-এ ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে। বুধবার (৩ জুন) স্বাস্থ্য মন্ত্রণালয়ে এ প্রতিবেদন জমা দেওয়া হয়।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন । নতুন এই দায়িত্ব প্রাপ্তির পর এখন বড় প্রশ্ন—তিনি কি মন্ত্রীর দায়িত্ব পালন করবেন, কিংবা আগামী এক বছর তিনি কী করবেন।
রাজধানীর মিরপুরে বৃদ্ধা নুরজাহান বেগমের পচাগলা মরদেহ উদ্ধারের ঘটনায় তার ছেলে যুগ্ম-সচিব এ কে এম আনিসুর রহমানের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সরকার।