| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রস্তাবিত বাজেট অনুমোদনে মন্ত্রিসভার বিশেষ বৈঠক চলছে

  • আপডেট টাইম: 11-06-2026 ইং
  • 231 বার পঠিত
প্রস্তাবিত বাজেট অনুমোদনে মন্ত্রিসভার বিশেষ বৈঠক চলছে

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদনে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনরত তারেক রহমান-এর সভাপতিত্বে মন্ত্রিসভার বিশেষ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার (১১ জুন) সকালে জাতীয় সংসদ ভবনে এই বৈঠক শুরু হয়। সরকারের নীতিনির্ধারকরা নতুন অর্থবছরের বাজেটের খসড়া চূড়ান্ত করার কাজ করছেন বলে জানা গেছে।

এদিকে আজ বিকেলে জাতীয় সংসদে আগামী অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এটি দেশের ৫৫তম বাজেট হিসেবে উপস্থাপিত হতে যাচ্ছে।

প্রস্তাবিত বাজেটে মোট আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। এর বিপরীতে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। ফলে আয় ও ব্যয়ের মধ্যে ঘাটতি দাঁড়াচ্ছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা।

এই ঘাটতি পূরণে সরকার অভ্যন্তরীণ ও বৈদেশিক উভয় উৎস থেকে অর্থ সংগ্রহের পরিকল্পনা নিয়েছে। এর মধ্যে বৈদেশিক ঋণ ও অনুদান থেকে ১ লাখ ১৬ হাজার কোটি টাকা এবং অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ২৭ হাজার কোটি টাকা সংগ্রহ করা হবে।

নিয়ম অনুযায়ী, সংসদে উপস্থাপনের আগে বাজেট মন্ত্রিসভায় অনুমোদন পায় এবং পরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এতে সম্মতি জানিয়ে স্বাক্ষর করবেন। ১ জুলাই থেকে নতুন অর্থবছর শুরু হওয়ার সঙ্গে সঙ্গে এই বাজেট কার্যকর হবে।হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪