| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ব্যাংক হিসাব খুলতে টিআইএন সনদ বাধ্যতামূলক করার প্রস্তাব

  • আপডেট টাইম: 11-06-2026 ইং
  • 161 বার পঠিত
ব্যাংক হিসাব খুলতে টিআইএন সনদ বাধ্যতামূলক করার প্রস্তাব

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নতুন ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) সনদ দাখিল বাধ্যতামূলক করার প্রস্তাব করা হয়েছে। তবে শিক্ষার্থী এবং বিশেষ কিছু শ্রেণির হিসাবধারীদের জন্য এ নিয়মে ছাড় রাখা হয়েছে।

বাজেট প্রস্তাব অনুযায়ী, স্টুডেন্ট অ্যাকাউন্ট, নো-ফ্রিলস অ্যাকাউন্ট (সহজ শর্তে সুবিধাবঞ্চিতদের জন্য খোলা ব্যাংক হিসাব) এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) গেজেটের মাধ্যমে টিআইএন গ্রহণের বাধ্যবাধকতা থেকে অব্যাহতিপ্রাপ্ত ব্যক্তিদের বাইরে অন্য সব গ্রাহককে নতুন ব্যাংক হিসাব খোলার সময় টিআইএন সনদ জমা দিতে হবে।

কর ব্যবস্থাপনায় স্বচ্ছতা বৃদ্ধি, কর ফাঁকি রোধ এবং রাজস্ব আহরণ বাড়ানোর লক্ষ্যে প্রযুক্তিনির্ভর নজরদারি ও তথ্য বিনিময় ব্যবস্থাও আরও জোরদার করার ঘোষণা দেওয়া হয়েছে বাজেটে।

এ লক্ষ্যে ‘সেন্ট্রাল ডাটা ইন্টিগ্রেশন’ বা কেন্দ্রীয় তথ্য সমন্বয় কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডের তথ্যভাণ্ডারকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি), ব্যাংকিং খাত, বিদ্যুৎ, গ্যাস ও পানিসহ বিভিন্ন ইউটিলিটি সেবা প্রতিষ্ঠান, সাব-রেজিস্ট্রি অফিস এবং অন্যান্য সেবাদানকারী প্রতিষ্ঠানের তথ্যভাণ্ডারের সঙ্গে সংযুক্ত করা হবে।

সংশ্লিষ্টরা বলছেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে করদাতাদের তথ্য যাচাই সহজ হবে এবং কর জাল সম্প্রসারণের পাশাপাশি কর ফাঁকি প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪