| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী

  • আপডেট টাইম: 11-06-2026 ইং
  • 226 বার পঠিত
বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট জাতীয় সংসদে উপস্থাপন শুরু করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৩টার কিছু পর তিনি বাজেট বক্তব্য উপস্থাপন শুরু করেন।

এর আগে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়। অধিবেশনে সভাপতিত্ব করছেন হাফিজ উদ্দিন আহমদ।

বাজেট উপস্থাপনের আগে সকালে তারেক রহমান-এর সভাপতিত্বে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট অনুমোদন দেওয়া হয়। জাতীয় সংসদ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত ওই বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবরা উপস্থিত ছিলেন।

প্রথা অনুযায়ী, জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের আগে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে তা অনুমোদনের বিধান রয়েছে। মন্ত্রিসভার অনুমোদনের পর রাষ্ট্রপতির স্বাক্ষরের জন্য বাজেট পাঠানো হয়।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এবারের বাজেটে কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা, বিনিয়োগ বৃদ্ধি এবং ডিজিটাল অবকাঠামোর উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি রাজস্ব আহরণ বৃদ্ধি ও জনকল্যাণমূলক খাতে ব্যয় সম্প্রসারণের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।

মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদ অধিবেশনে যোগ দেন। পরে স্পিকারের অনুমতি নিয়ে অর্থমন্ত্রী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট উপস্থাপন শুরু করেন।

এবারের বাজেট দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা, কর্মসংস্থান বৃদ্ধি এবং উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবে বলে সরকারের সংশ্লিষ্ট মহল আশা করছে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪