| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সীমিত সম্পদের মধ্যেও জনগণকে স্বস্তি দিতেই এবারের বাজেট : অর্থমন্ত্রী

  • আপডেট টাইম: 11-06-2026 ইং
  • 349 বার পঠিত
সীমিত সম্পদের মধ্যেও জনগণকে স্বস্তি দিতেই এবারের বাজেট : অর্থমন্ত্রী

সীমিত সম্পদের মধ্যেও দেশের সব মানুষের স্বস্তি নিশ্চিত করাই এবারের বাজেটের মূল লক্ষ্য বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (১১ জুন) সংসদে বাজেট উপস্থাপনের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, নির্বাচিত সরকারের বাজেটে জনগণের প্রত্যাশা অনেক বেশি। অর্থনৈতিক সুফল যেন সমাজের সব স্তরে পৌঁছে যায়, সে বিষয়টিই এবারের বাজেটে গুরুত্ব পেয়েছে। পাশাপাশি ভঙ্গুর অর্থনীতিকে ধীরে ধীরে সমৃদ্ধির পথে নেওয়ার প্রচেষ্টা চলছে বলেও জানান তিনি।

আজ বিকেলে সংসদে ২০২৬–২৭ অর্থবছরের জন্য প্রায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পেশ করা হবে। এটি বর্তমান সরকারের প্রথম বাজেট।

বাজেটে বৈশ্বিক ঝুঁকি মোকাবিলা, ভর্তুকি ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে ব্যয় বৃদ্ধি, সুদ পরিশোধের চাপ এবং সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের কারণে ব্যয় বাড়বে বলে ধারণা করা হচ্ছে। অর্থনীতি পুনরুদ্ধার, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধিকে অগ্রাধিকার দেওয়া হলেও প্রায় ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার রেকর্ড ঘাটতি থাকছে।

আগামী অর্থবছরে মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে জিডিপি প্রবৃদ্ধি ধরা হচ্ছে সাড়ে ৬ শতাংশ।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪