| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

নাগরিকদের সুঅভ্যাস গড়ে তুলতে ডিএসসিসির ‘সিটি ইন্সপেক্টর’ কর্মসূচি শুরু

রাজধানীতে পরিচ্ছন্নতা, ডেঙ্গু প্রতিরোধ এবং নাগরিক সচেতনতা বাড়াতে নতুন উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। নগরবাসীর মধ্যে নিজ আঙিনা পরিষ্কার রাখা, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং যত্রতত্র বর্জ্য না ফেলার মতো অভ্যাস গড়ে তুলতে মাঠে নামানো হচ্ছে ‘সিটি ইন্সপেক্টর’।

বিস্তারিত...

তারেক রহমান নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেট আজ

প্রায় দুই দশক পর বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রথম পূর্ণাঙ্গ জাতীয় বাজেট আজ জাতীয় সংসদে উপস্থাপিত হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বাধীন সরকারের এই বাজেটকে দেশের অর্থনৈতিক পুনরুদ্ধার, বিনিয়োগ বৃদ্ধি এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে একটি গুরুত্বপূর্ণ নীতিগত দলিল হিসেবে দেখা হচ্ছে।

বিস্তারিত...

৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রসঙ্গে যা বললেন প্রধানমন্ত্রী

সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত অগ্রাধিকার কর্মসূচি বাস্তবায়নে সব মন্ত্রণালয় ও বিভাগ ১৮০ দিনের, ২০২৬-২৭ অর্থবছরের এবং আগামী ৫ বছরের জন্য পৃথক মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে বলে জানিয়েছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিস্তারিত...

সাইবার অপরাধ দমন আইন সংশোধন হচ্ছে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ডিজিটাল প্ল্যাটফর্মে অপরাধের ধরন ও পরিসর দ্রুত পরিবর্তিত হওয়ায় বর্তমান আইনের কিছু ধারা হালনাগাদ করার প্রয়োজন দেখা দিয়েছে। নতুন সংশোধনের মাধ্যমে সাইবার অপরাধের তদন্ত, বিচার প্রক্রিয়া এবং অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ আরও কার্যকর করা হবে বলে তিনি উল্লেখ করেন।

বিস্তারিত...

তৃতীয়বারের মতো কবর থেকে তোলা হচ্ছে সালমান শাহ'র মরদেহ

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তার মরদেহ কবর থেকে উত্তোলনের অনুমতি দিয়েছেন আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহ উত্তোলন করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত ও পুনরায় ময়নাতদন্ত সম্পন্নের নির্দেশ দেয়া হয়েছে।

বিস্তারিত...

ইসলামী ব্যাংকের অস্থিরতা দ্রুত সমাধানের আহবান এবিবির

ইসলামী ব্যাংকে চলমান অস্থিরতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি)। পাশাপাশি বিষয়টির দ্রুত সমাধান হলে পুরো ব্যাংক খাতের জন্য ইতিবাচক হবে বলেও মনে করছেন ব্যাংকাররা।

বিস্তারিত...

প্রশাসনিক কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রধানমন্ত্রী বলেন, জেলা প্রশাসক সম্মেলন ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের জন্য একাধিক নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে প্রতিরোধমূলক ও দমনমূলক ব্যবস্থা গ্রহণ করা।

বিস্তারিত...

পুনর্বাসন ছাড়া উচ্ছেদে আপত্তি আজিমপুর জোন-সি’র ৪১৮ পরিবারের

উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে উচ্ছেদের হুমকির অভিযোগ এনেছেন আজিমপুর সরকারি কলোনির জোন-সি-এর ৩১টি ভবনে বসবাসকারী ৪১৮টি পরিবার।

বিস্তারিত...

পুলিশের জন্য কেনা হচ্ছে ২১২ টি ডাবল কেবিন পিকআপ

পুলিশের অপারেশনাল কার্যক্রম জোরদারে ২১২টি ডাবল কেবিন পিকআপ ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য ব্যয় হবে ১৮২ কোটি ৩২ লাখ টাকা।

বিস্তারিত...

বাড়ছে নৌপথে শুল্কহার কৃষি,শিল্প কাঁচামাল ও ভোগ্যপণ্য পরিবহনেও বাড়বে ব্যয়ে

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এবার দেশের নৌপথে বিভিন্ন সেবার শুল্কহার বাড়াতে যাচ্ছে । আগামী ১ জুলাই থেকে এ নতুন ট্যারিফ কার্যকর হবে। তবে এতে নৌপথে পণ্য পরিবহনে খরচ বাড়বে।

বিস্তারিত...

আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের জবাব সন্তোষজনক নয় : স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ভর্তি থাকা ছয় নবজাতক কয়েক ঘণ্টার ব্যবধানে মারা যায়। ঘটনার পর স্বাস্থ্য অধিদফতর একটি উচ্চপর্যায়ের তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে।

বিস্তারিত...

ডেপুটি স্পিকারের নেতৃত্বে আজ চীন যাচ্ছে সংসদীয় প্রতিনিধিদল

ডেপুটি স্পিকার ব‍্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বে আজ বুধবার (১০ জুন) চীন যাচ্ছে সংসদীয় প্রতিনিধিদল।

বিস্তারিত...

পানি সংকটে কর্ণফুলী বিদ্যুৎ কেন্দ্রের ৩ ইউনিট বন্ধ

তীব্র খরায় শুকিয়ে যাচ্ছে কাপ্তাই হ্রদের পানি। ফলে পানির ওপর নির্ভরশীল কাপ্তাইয়ের কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের (কপাবিকে) বিদ্যুৎ উৎপাদনে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে।

বিস্তারিত...

বার কাউন্সিলের প্রথম রিভিউ বাতিলের সিদ্ধান্ত অবৈধ : হাইকোর্ট

বার কাউন্সিলে আইনজীবী সনদ পেতে লিখিত পরীক্ষা সংক্রান্ত গত বছরের ১৮ নভেম্বর প্রকাশিত রিভিউ ফল বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। একইসঙ্গে বার কাউন্সিলের প্রথম রিভিউ পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে যারা দ্বিতীয় রিভিউ পরীক্ষায় বাদ পড়েছেন তাদের সরাসরি আইনজীবী তালিকাভুক্তির ভাইভা পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিতে বলেছেন।

বিস্তারিত...

জাতিসংঘ শান্তিরক্ষায় বাংলাদেশ দৃষ্টান্ত স্থাপন করেছে: প্রধানমন্ত্রী

জাতিসংঘ শান্তিরক্ষায় বাংলাদেশের অবদান বিশ্বে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ শান্তিরক্ষা মিশনে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪