| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

সেবা দেয়া জনগণের প্রতি করুণা নয়, এটি আমাদের দায়িত্ব: প্রধানমন্ত্রী

জনগণকে সেবা দেওয়া কোনো করুণা বা দয়া প্রদর্শনের বিষয় নয়, বরং এটি রাষ্ট্র ও জনপ্রতিনিধিদের মৌলিক দায়িত্ব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার ও প্রশাসনের প্রতিটি পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের উচিত জনগণের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে বলেও জানান তিনি।

বিস্তারিত...

ফুটপাতে হকারদের জায়গা বরাদ্দ কেন অবৈধ হবে না জানতে চেয়েছেন হাইকোর্ট

রাজধানী ঢাকার রাস্তায় ও ফুটপাতে হকারদের জায়গা বরাদ্দ দেয়া কেনো অবৈধ ও বেআইনি হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট

বিস্তারিত...

ভূমিসেবা মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে ‘ভূমিসেবা মেলা-২০২৬’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় তিনি আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করেন। মেলার এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ’।

বিস্তারিত...

শাপলা চত্বরের হত্যাযজ্ঞের ফুটেজ ট্রাইব্যুনালে দাখিল করবে ইসলামিক টিভি

শাপলা চত্বর ঘিরে হেফাজতে ইসলামের মহাসমাবেশের সময় সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় ইসলামিক টিভির কাছে থাকা সব ভিডিও ফুটেজ আলামত হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (ট্রাইব্যুনাল) দাখিল করা হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ব্যারিস্টার শামস ইস্কান্দার।

বিস্তারিত...

মে মাসের প্রথম ১৭ দিনে দেশে এলো ২১৮ কোটি ডলার রেমিট্যান্স

চলতি মে মাসের প্রথম ১৭ দিনে দেশে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ২১৭ কোটি ৭০ লাখ মার্কিন ডলার, যা প্রায় ২১৮ কোটি ডলারের সমান। এই সময়ে প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ১২ কোটি ৮১ লাখ ডলার রেমিট্যান্স।

বিস্তারিত...

ঈদের ছুটিতেও খোলা থাকবে দেশের সব কাস্টমস হাউস

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)

বিস্তারিত...

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না : সিইসি

স্থানীয় সরকার নির্বাচনে এবার দলীয় প্রতীক থাকছে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, যেহেতু এ নির্বাচন দলীয় প্রতীকে হবে না, তাই আচরণবিধি ও নির্বাচন পরিচালনা বিধিমালায় পরিবর্তন আনার কাজ চলছে।

বিস্তারিত...

নতুন আইনে পরিচালিত হবে র‌্যাব : স্বরাষ্ট্রমন্ত্রী

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-কে পুলিশের এলিট ফোর্স হিসেবে বহাল রেখে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। নতুন আইনের মাধ্যমে বাহিনীটির কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও মানবাধিকার সুরক্ষা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বিস্তারিত...

ঈদে টানা ৭ দিনের ব্যাংক ছুটি, ২৫-২৬ মে সীমিত পরিসরে সেবা চালু

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের তফসিলি ব্যাংকগুলোতে টানা সাত দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী ২৫ মে থেকে শুরু হয়ে এ ছুটি চলবে ৩১ মে পর্যন্ত। তবে সাধারণ মানুষের জরুরি ব্যাংকিং সেবা নিশ্চিত করতে ২৫ ও ২৬ মে সীমিত পরিসরে কিছু শাখা খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিস্তারিত...

৩ লাখ কোটি টাকার উন্নয়ন বাজেট অনুমোদন

আগামী ২০২৬–২৭ অর্থবছরের জন্য রেকর্ড প্রায় তিন লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি)। সোমবার (১৮ মে) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় এই অনুমোদন দেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিস্তারিত...

বাণিজ্যিক চুক্তিতে চাপ কমাতে কর আদায়ে গুরুত্বরোপ বিশেষজ্ঞদের

আগামী বাজেটে কর আদায় না বাড়লে বাণিজ্য চুক্তি অর্থনীতিতে চাপ বাড়াবে। একথা বলেছেন, সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) অতিরিক্ত গবেষণা পরিচালক তৌফিকুল ইসলাম খান।

বিস্তারিত...

অন্তর্বর্তী সরকারের দুই অধ্যাদেশ বাতিল, প্রণয়ন হচ্ছে নতুন আইন

অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা দুটি অধ্যাদেশ বাতিল করে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। মানবাধিকার কমিশন এবং গুম প্রতিরোধ ও প্রতিকার–সংক্রান্ত বিদ্যমান কাঠামো সংস্কারের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বিস্তারিত...

চিকিৎসা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ফলো-আপ চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন। রোববার (১৮ মে) সকালে তিনি ঢাকায় পৌঁছান বলে জানিয়েছে রাষ্ট্রপতির প্রেস উইং।

বিস্তারিত...

ঈদে যাত্রীসেবায় ১৩ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে দেশের সব ফিলিং স্টেশন

ঈদুল আজহা উপলক্ষে যাত্রী ও যানবাহনের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে দেশের সব ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২১ মে থেকে ২ জুন পর্যন্ত মোট ১৩ দিন সিএনজি ফিলিং স্টেশনসহ সব ধরনের ফিলিং স্টেশন সার্বক্ষণিক খোলা থাকবে।

বিস্তারিত...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে এনইসি সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভা শুরু হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশন মিলনায়তনে এ সভা শুরু হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪