র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-কে পুলিশের এলিট ফোর্স হিসেবে বহাল রেখে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। নতুন আইনের মাধ্যমে বাহিনীটির কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও মানবাধিকার সুরক্ষা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার রাজধানীর কুর্মিটোলায় র্যাব সদর দপ্তরে বাহিনীটির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “র্যাব আগামীতে মানবাধিকার সমুন্নত রেখে কাজ করবে। বাহিনীর নাম পরিবর্তন হবে কি না, সে বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।”
তিনি বলেন, অতীতে কিছু কর্মকর্তার কর্মকাণ্ডের কারণে র্যাব সমালোচনার মুখে পড়ে এবং বাহিনীটির ওপর মার্কিন নিষেধাজ্ঞাও আসে। তবে এর জন্য পুরো প্রতিষ্ঠান দায়ী নয় বলেও মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন :
৩ লাখ কোটি টাকার উন্নয়ন বাজেট অনুমোদন
মন্ত্রী আরও বলেন, নতুন আইনের আওতায় র্যাব পরিচালিত হবে এবং সেখানে জবাবদিহিতা ও স্বচ্ছতার বিষয়টি গুরুত্ব পাবে। একই সঙ্গে বাহিনীটিকে আধুনিক ও জনবান্ধব হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
র্যাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
হাফিজ/ আয়না নিউজ