| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঈদে যাত্রীসেবায় ১৩ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে দেশের সব ফিলিং স্টেশন

  • আপডেট টাইম: 18-05-2026 ইং
  • 31288 বার পঠিত
ঈদে যাত্রীসেবায় ১৩ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে দেশের সব ফিলিং স্টেশন

ঈদুল আজহা উপলক্ষে যাত্রী ও যানবাহনের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে দেশের সব ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২১ মে থেকে ২ জুন পর্যন্ত মোট ১৩ দিন সিএনজি ফিলিং স্টেশনসহ সব ধরনের ফিলিং স্টেশন সার্বক্ষণিক খোলা থাকবে।

সম্প্রতি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে বিষয়টি নিয়ে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পেট্রোবাংলা-এর চেয়ারম্যানকে নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, ঈদযাত্রায় জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে এ সময় দেশের সব ফিলিং স্টেশনকে সার্বক্ষণিক চালু রাখতে হবে।

সিদ্ধান্ত অনুযায়ী, ঈদুল আজহার আগে সাত দিন এবং পরে আরও পাঁচ দিন মিলিয়ে মোট ১৩ দিন এ বিশেষ ব্যবস্থা কার্যকর থাকবে।

এদিকে ঈদুল আজহা উপলক্ষে সরকার ৭ দিনের ছুটি ঘোষণা করেছে। আগামী ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত সব অফিস বন্ধ থাকবে। একইসঙ্গে পোশাক কারখানাগুলোতেও পর্যায়ক্রমে ছুটির ব্যবস্থা করা হচ্ছে বলে জানা গেছে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪